২০২০ বিহার নির্বাচনের আবহে এনআরসি-সিএএ নিয়ে মুখ খুললেন নীতীশ কুমার

বিহার নির্বাচন চলতি বছরের অন্যতম প্রাসঙ্গিক রাজনৈতিক ঘটনা হতে চলেছে। এই নির্বাচন ঘিরে রাজনৈতিক প্রাঙ্গনে বারবার উঠে আসছে নীতীশ কুমারের দল জেডিইউ ও তার শরিক বিজেপির অন্তর্দ্বন্দ্ব।

বিহার নির্বাচন চলতি বছরের অন্যতম প্রাসঙ্গিক রাজনৈতিক ঘটনা হতে চলেছে। এই নির্বাচন ঘিরে রাজনৈতিক প্রাঙ্গণে বারবার উঠে আসছে নীতীশ কুমারের দল জেডিইউ ও তার এনডিএ শরিক বিজেপির অন্তর্দ্বন্দ্ব। এমন প্রেক্ষাপটে এদিন বিহার বিধানসভায় নীতীশ কুমার সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এনআরসি ও সিএএ নিয়ে তাঁর অবস্থান।

 'এনআরসি বিহারে হবে না'

'এনআরসি বিহারে হবে না'

আগের অবস্থানে অনড় থেকেই এদিন বিহার বিধানসভায় নীতীশ কুমার জানিয়ে দিয়েছেন যে বিহারে এনআরসি তিনি হতে দেবেননা। বিজেপির শরিকদেলের সদস্য হয়েও নীতীশের এই বক্তব্য বিহার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠছে। প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পথেই এনআরসি নিয়ে এগিয়ে যেতে চলেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সিএএ নিয়ে বক্তব্য নীতীশ কুমারের

সিএএ নিয়ে বক্তব্য নীতীশ কুমারের

নাগরিকত্ব সংশোধনী বিল যখন সংসদে পেশ হয়েছে, তখন তাকে সমর্থন করেছিল নীতীশ কুমারের জেডিইউ। আর বিহারের বিধানসভায় দাঁড়িয়ে নীতীশ সাফ জানিয়ে দিয়েছেন তিনি নাগরিকত্ব সংশোধনী আই নিয়ে আলোচনায় রাজি রয়েছেন, তবে এনআরসি তিনি বিহারে লাগু হতে দেবেন না।

কিশোরের প্রভাব ও নীতীশের অবস্থান সিএএ নিয়ে

কিশোরের প্রভাব ও নীতীশের অবস্থান সিএএ নিয়ে

প্রসঙ্গত, বিহার রাজনীতির পারদ চড়িয়ে জেডিইউ নেতা প্রশান্ত কিশোর আগেই জানিয়েছেন যে সসদে নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করে খুব একটা ভাল করেননি নীতীশ কুমার। আইন নিয়ে যখন গোটা দেশ অগ্নিগর্ভ তখন এই ইস্যুতে দল থেকে বেরিয়ে যেতে চান কিশোর। তখন তাঁকে রুখে দিয়ে , নীতীশ কুমার জানিয়ে দেন তাঁর রাজ্যে এআরসি হবে না। এরপর থেকেই বিহার রাজনীতির রঙ পরিবর্তন হতে থাকে।

 মোদী বনাম কিশোর

মোদী বনাম কিশোর

বিহারের রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর বনাম সুশীল মোদীর তরজা তুঙ্গে উঠতে থাকে সিএএ নিয়ে। এই আইনের বিরোধিতা করে কিশোর বিহারের এনডিএ জোটকে বিপাকে ফেলছেন বলে দাবি তোলেন বিজেপি নেতা তথা বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী। অন্যদিকে, বিজেপির সেই বক্তব্যকে পাত্তা না নিজের মতো করে সিএএ নিয়ে ঘুঁটি সাজাচ্ছেন প্রশান্ত কিশোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+