উত্তর প্রদেশের বদায়ুঁতে দুই শিশু হত্যা! পুলিশি এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত নাপিতের
উত্তর প্রদেশে ফের পুলিশের এনকাউন্টার। বদায়ুঁতে প্রতিবেশী দুই শিশুকে কুপিয়ে হত্যা এবং অন্য একজন গুরুতর আহত করার অভিযোগ উঠেছিল এক নাপিতের বিরুদ্ধে। মঙ্গলবার এই তথ্য দিয়েছিল পুলিশ। পরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে ওই নাপিতের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মান্ডি সমিতি থানার অন্তর্গত বাবা কলোনি। অভিযুক্ত নাপিত প্রতিবেশী বিনোদ কুমারের বাড়িতে ঢুকে এগারো ও ছয় বছর বয়সী দুই ভাইয়ের গলা কেটে হত্যা করে এবং তৃতীয় ভাইকে হামলায় আহত হয়। অভিযুক্ত সাজিদ (২২) দুই শিশুকে হত্যার পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারপরেই উত্তর প্রদেশ পুলিশ তল্লাশি অভিযান শুরু করে এবং এনকাউন্টারে মৃত্যু হয় সাজিদের।

স্থানীয়রা জানিয়েছে সাজিদ প্রায়ই তার প্রতিবেশী বিনোদ কুমারের সঙ্গে ঝামেলা করত। বিনোদ কুমারের স্ত্রীও একটি সেলুন চালান। তিনি ছিলেন বাড়ির নিচে থাকা সেলুনে। তিন শিশু ওপরে বাড়ির বারান্দায় খেলা করছিল। সেই সময় সাজিদ বাড়িতে ঢুকে হামলা চালায়। প্রতিবেশীরা জানিয়েছেন, অভিযুক্ত সাজিদ বিনোদ কুমারের বাড়িতে গিয়ে আয়ুষ, পীযুষ ও মধুকে আক্রমণ করে। চিৎকার শুনে ওপরে আসার আগেই অভিযুক্ত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ এলাকায় গেলে ক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে দেহ তুলতে বাধা দেয়। প্রতিবেশী ও আত্মীয়রা অ্যাম্বুলেন্সকেউ ফেরত পাঠান। এরপর এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এবং দুই শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। বদায়ুঁর জেলাশাসক মনোজ কুমার জানিয়েছেন, ঘটনার পরে কিছু লোক উত্তেজিত হয়ে পড়েছিল। মৃতদের সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, একজনের বয়স ১১ ও আরেকজনের বয়স ছয় বছর।
অভিযুক্ত সাজিদের এনকাউন্টারে মৃত্যু নিয়ে বরেলির আইজি রাকেশ কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্ত পালানোর চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। সেই সময় পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় সাজিদের। পুলিশ অস্ত্র ও রিভলবার উদ্ধার করার দাবি করেছে। পুলিশের তরফে স্থানীয়দের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। এলাকায় পুলিশ ফ্ল্যাগমার্চ করেছে।
এদিকে মৃত শিশুদের বাবা বিনোদ কুমার জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত দুইজন। বুধবার সকালে তিনি জানিয়েছেন, পুলিশের এনকাউন্টার সম্পর্কে তিনি জানেন না। কেউ এই হত্যাকাণ্ড সেব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন। তবে মৃত শিশুর পরিবারের তরফে দাবি করা হয়েছে, অভিযুক্ত দুই জন বিনোদ কুমারের কাছে পাঁচ হাজার টাকা দাবি করেছিল।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications