কেন্দ্রের বেসরকারিকরণ নীতির প্রতিবাদে টানা ২দিন ব্যাঙ্ক ধর্মঘট, দেখে নিন কি কি পরিষেবা পাবেন না
কেন্দ্রের বেসরকারিকরণ নীতির প্রতিবাদে টানা ২দিন ব্যাঙ্ক ধর্মঘট
সপ্তাহের শুরুতেই নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে। কারণ সোম ও মঙ্গলবার টানা ২দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর জেরে ব্যাঙ্কিং পরিষেবাতেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (ইউএফবিইউ) নরেন্দ্র মোদী সরকারের বেসরকারিকরণ নীতির প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছে। এই ছাতায় তলায় রয়েছে ন’টি সংগঠন একসঙ্গে। তারা এক বিবৃতিতে জানিয়েছে যে এই ধর্মঘটে ১০ লক্ষ ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকরা সামিল হয়েছেন।

কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ
গত মাসে কেন্দ্রীয় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন যে সরকারের পুনঃবিনিয়োগ পরিকল্পনার অংশ হিসাবে ২টি সরকারি ব্যাঙ্ককে বেসরকারিকরণ (পিএসবিএস) করা হল। সরকার ইতিমধ্যেই আইডিবিআই ব্যাঙ্ককে ২০১৯ সালে এলআইসির কাছে সর্বাধিক অংশ বিক্রি করে গত চার বছরে ১৪টি সরকারি ব্যাঙ্ককে একীভূত করেছে।
গোটা ভারত ব্যাঙ্ক কর্মচারি সংগঠনের সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটাচলম জানিয়েছেন, অতিরিক্ত মুখ্য শ্রম কমিশনের সঙ্গে গত ৪, ৯ ও ১০ মার্চ সমঝোতা বৈঠক করেও কোনও ইতিবাচক ফল পাওয়া যায়নি তাই ধর্মঘটের পথই বেছে নেওয়া হয়েছে।

আরও ২টি ধর্মঘট
অন্যদিকে, বুধবার ধর্মঘট ডেকেছে সাধারণ বিমা শিল্প। আর বৃহস্পতিবার ধর্মঘটে নেমে সরকারি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন জীবন বিমা নিগমের (এলআইসি) কর্মী এবং অফিসারেরা।

ব্যাঙ্কের কাজ ব্যাহত
ব্যাঙ্ক ধর্মঘটের ফলে টাকা জমা দেওয়া ও তোলা যাবে না, ধর্মঘটের ফলে চেক ক্লিয়ার ও ঋণ অনুমোদনের কাজও বন্ধ থাকবে। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের গ্রাহকদের জানানো হয়েছে যে ধর্মঘট বাস্তবায়িত হলে তাদের স্বাভাবিক কাজ হয়ত ক্ষতিগ্রস্ত হতে পারে তবে তারা ব্যাঙ্কের শাখা ও অফিস সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

স্বাভাবিক থাকবে এটিএম
এটিএম পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে। ধর্মঘটের প্রভাব এতে পড়বে না।

পরিষেবা স্বাভাবিক বেসরকারিতে
এইচডিএফসি, আইসিআইসিআই, কোটা মাহিন্দ্রা, অ্যাক্সিস ও ইনডাসল্যান্ড সহ এক তৃতীয়াংশ বেসরকারি ব্যাঙ্কের পরিষেবা এই ধর্মঘটে স্বাভাবিক থাকবে
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications