বাংলাদেশি অভিবাসীরা 'উইপোকা', খুঁজে বের করে ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলবে বিজেপি, হুঁশিয়ারি শাহের

বাংলাদেশি অভিবাসীরা আসলে উইপোকার মতো। খুঁজে বের করে তাদের ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হবে। এই বলে নতুন বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

বাংলাদেশি অভিবাসীরা আসলে উইপোকার মতো। খুঁজে বের করে তাদের ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হবে। এই বলে নতুন বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে প্রশংসনীয় কাজ করেছে। এভাবেই সব অনুপ্রবেশকারীকে খুঁজে নিয়ে ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হবে।

বাংলাদেশি অভিবাসীরা উইপোকা, তাদের ছেঁটে ফেলবে বিজেপি

এদিন অমিত শাহ বলেন, অসমে সম্প্রতি জাতীয় নাগরিকপঞ্জী ঘোষণা হয়েছে। ৪০ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারীকে খুঁজে বের করেছে বিজেপি।

রাজস্থানে এক প্রচার সভায় অমিত শাহ বলেন, বিজেপি সরকার প্রত্যেক অবৈধ অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে ভোটার তালিকা থেকে বাদ দেবে। রাজস্থানে বছরে শেষেই ভোট। সেখানে প্রচারে গিয়ে শাহের দাবি, এখানে বিজেপি সরকারকে সরানো যাবে না।

পাশাপাশি কংগ্রেস ও রাহুল গান্ধীকেও তুলোধোনা করে অমিত শাহ বলেন, চার প্রজন্ম ধরে রাহুলের পরিবার কিছুই করেনি। কংগ্রেসের আমলে রাজস্থান রুগ্ন রাজ্য ছিল। সেখান থেকে বিজেপি উন্নয়নের পথে এই রাজ্যকে এগিয়ে নিয়ে এসেছে। ফলে রাজস্থানের মানুষ বিজেপিকেই ফের ক্ষমতায় নিয়ে আসবে বলে শাহ আশাপ্রকাশ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+