Bangladesah-Sheikh hasina: ভারতে থেকে আরও ভয়ঙ্কর বিপদে শেখ হাসিনা! এবার নজরে বোন রেহানাও যে

Bangladesah-Sheikh hasina: আরও বিপদের মুখে পড়তে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা! তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য তলব করল বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। শুধু হাসিনাই নয়, তাঁর বোন রেহানার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যও তলব করা হয়েছে। যত দ্রুত সম্ভব সেই সংক্রান্ত তথ্য জমা দেওয়ার কথা বলা হয়েছে।

ফলে ঢাকার মাটিতে আরও বিপদের মুখে যে বঙ্গবন্ধুর দুই কন্যা (Bangladesah-Sheikh hasina) পড়তে চলেছে তা কার্যত স্পষ্ট। বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট' এবং চৌধুরী জাফরুল্লাহ সরাফাতের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্যও জমা দিতে হবে।

Sheikh hasina

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই সংক্রান্ত তথ্য তলব করেছে। তাৎপর্যপূর্ণ ভাবে এই ট্রাস্টের চেয়ারপার্সন শেখ হাসিনা (Bangladesah-Sheikh hasina)। ট্রাস্টি হিসাবে রয়েছেন তাঁর বোন রেহানা। ফলে ব্যাক্তিগত অ্যাকাউন্টের পাশাপাশি এই দুই সংস্থার আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে।

বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে'র ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোথা থেকে, কীভাবে টাকা আসত তা বিস্তারিত বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট'কে জানানোর কথা বলা হয়েছে। এমনকি কীভাবে কোথায় কত খরচ করা হতো তাও জমা দেওয়ার নির্দেশ। বর্তমানে ভারতের একেবারে গোপন ডেরায় আছেন শেখ হাসিনা। ঢাকা ছাড়ার সময় তাঁর সঙ্গেই ছিলেন রেহানা। বর্তমানে তিনিই দিদি হাসিনাকে ভারতে দেখাশুনা করছেন।

যা খবর, হাসিনাকে (Bangladesah-Sheikh hasina) এই সংক্রান্ত তথ্য চেয়ে ইমেল করা হয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তরফে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকেও ইউনিটের তরফে চিঠি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে আগামী পাঁচদিনের মধ্যে ব্যাঙ্ক গুলিকে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা দেওয়ার কথা বলা হয়েছে। বিশেষ করে অ্যাকাউন্টগুলির আর্থিক লেনদেন, কেওয়াইসি সহ যাবতীয় তথ্য বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে দেওয়া হয় সেই নির্দেশ চিঠিতে দেওয়া হয়েছে।

বলে রাখা প্রয়োজন, শেষ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হয়। তাঁর পরিবারের একাধিক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবার কি আরও পদক্ষেপের পথে হাঁটতে চলেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বলে রাখা প্রয়োজন, বাংলাদেশর বিশেষ আদালত ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+