Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একটা হটডগ আপনার জীবন থেকে কত মিনিট আয়ু কেড়ে নিতে পারেন জানেন কি?‌

হটডগ খেলে কমবে আয়ু

বর্তমান ফার্স্ট ফুডের যুগে বার্গার, পিৎজ্জা, হটডগ এখন নিত্যদিনের খাবারে পরিণত হয়ে গিয়েছে। রেস্তোরাঁতে গিয়ে হোক বা অনলাইনে অর্ডার দিয়ে, আমরা এই ধরনের খাবার খেতেই বেশি পছন্দ করছি। তবে বর্তমানে এটা বোঝা খুবই জরুরি যে ব্যক্তিগত স্বাস্থ্যের ওপর ও পরিবেশের ওপর খাদ্যের প্রভাব পড়ছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা স্বাস্থ্যকে উন্নত করে এমন খাবারগুলিকে স্বীকৃতি দিয়ে গবেষণা চালাচ্ছেন। সম্প্রতি এই গবেষণা প্রকাশ করা হয়েছে নেচার জার্নালে, যেখানে যে খাবার আমরা খাচ্ছি ও তা আমাদের ও গোটা বিশ্বের ওপর কি প্রভাব ফেলছে তার মধ্যেকার সংযোগের ওপর জোর দেওয়া হয়েছে।

প্রক্রিয়াজাত মাংস ক্ষতিকর

প্রক্রিয়াজাত মাংস ক্ষতিকর

নিয়মিত বার্গার, পিৎজ্জা, ফাস্ট ফুড, যা খুশি খেয়েও আপনি দারুণ সুস্থ। তা হলে জেনে রাখুন, এই ধরনের খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেওয়ার পাশাপাশি কমিয়ে দেয় আপনার আয়ুও। এমনটাই বলছেন গবেষকরা। স্বাস্থ্য পুষ্টির সূচক বা হেনি ১৫টি খাদ্যের ঝুঁকির কারণ ও সেই খাদ্যগুলি তৈরির সঙ্গে পরিবেশগত বিষয়গুলিকে তুলে ধরেছেন। গবেষকরা জানিয়েছেন যে প্রক্রিয়াজাত মাংস, চিংড়িমাছ, গরুর মাংস, ভেড়ার মাংস, শূকরের মাংস ও গ্রিনহাউসের সবজি মানুষের স্বাস্থ্যের ওপর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলে। তবে পুষ্টিগত উপকারিতা রয়েছে যে খাদ্যগুলিতে সেগুলি হল মাঠে ফলানো ফল এব সবজি, বাদাম, বিভিন্ন ধরনের শস্য এবং কম-পরিবেশগত প্রভাব রয়েছে এমন সামুদ্রিক খাবার মানুষের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।

হটডগ, বার্গার আর নয়

হটডগ, বার্গার আর নয়

নেচার ফুড জার্নালে প্রকাশিত এই গবেষণাটি মানুষের সুস্থ জীবন-যাপন করার উদেশ্যে এই গবেষণা করেন। সেখানকার বিজ্ঞানীরা প্রায় ৬ হাজার ক্ষেত্রে বিভিন্ন ধরনের খাবার, জলখাবার এবং পানীয় নিয়ে গবেষণা করেছেন। এই খাবারের গবেষণায় প্রত্যেক খাবার পরিবেশনে প্রতি ৭৪ থেকে ৮০ মিনিটের মধ্যে ছিল। বলা হয়েছে, হট ডগ, শর্করা জাতীয় পানীয়, বার্গার এবং স্যান্ডউইচের মতো খাবার খেলে স্বাস্থ্যকর জীবন থেকে অকিকাংশ মিনিট হ্রাস হয়ে যাচ্ছে। রিপোর্ট বলছে, হটডগ স্যান্ডউইচে উপস্থিত ৬১ গ্রাম প্রক্রিয়াজাত মাংস যা একজন ব্যক্তির জীবনের ৩৬ মিনিটের মতো কমিয়ে দিতে পারে। হটডগ-এ উপস্থিত পলিউনস্যাচুরেটেড ফ্যাট এবং ফাইবারের উপকারিতা থাকলেও এটি আমাদের জীবনকে চূড়ান্ত মূল্যে ৩৬ মিনিট কমিয়ে দেয়। অন্যদিকে, ফল, নন-স্ট্যার্চি ও মিশ্র সবজি, রান্না করা শস্য ও এবং রেডি-টু-ইট সিরিয়ালগুলি শরীরের আয়ু বাড়াতে সবচেয়ে লাভজনক হিসাবে বিবেচিত হয়েছে।

কোন কোন খাবার আয়ু কমিয়ে দেয়

কোন কোন খাবার আয়ু কমিয়ে দেয়

গবেষকরা দেখেছেন যে একটি ৮৫ গ্রামের চিকেন উইংস খেলে মানুষের জীবন থেকে ৩.‌৩ মিনিট আয়ু কমে যায়, কারণ এই উইংসে উপস্থিত সোডিয়াম ও ক্ষতিকর ট্রান্স ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্যের ক্ষতি করছে। অন্যদিকে একটি গরুর মাংসের হট ডগ পাউরুটির মধ্যে দিয়ে খেলে আপনার জীবনের আয়ুর ৩৬ মিনিট কমিয়ে দেবে। এর কারণ প্রক্রিয়াজাত মাংসের ক্ষতিকর প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন যে পিৎজা খাওয়া একজন ব্যক্তির জীবনের প্রায় ১০ মিনিট শেষ করে দেয়। সফট ড্রিঙ্কস খেলে আপনার জীবন কমে যায় ১২ মিনিট ৪ সেকেন্ড।

 কোন কোন খাবারে আয়ু বাড়ে

কোন কোন খাবারে আয়ু বাড়ে

তবে গবেষকরা এও দেখেছেন যে পিনাট বাটার ও জ্যাম স্যান্ডউইচ খেলে একজন ব্যক্তির আয়ু ৩৩ মিনিট বেশি বাড়িয়ে দিতে পারে। বেকড স্যালমন, নুন দেওয়া বাদাম ও বিনস-ভাত খেলেও তা আপনার আয়ু ১০ থেকে ১৫ মিনিটের বেশি বাড়াতে সহায়তা করবে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্টে বলা হয়েছে কলা খাওয়া একজন ব্যক্তির আয়ু সাড়ে ১৩ মিনিটে বৃদ্ধি করে। টমেটো সাড়ে তিন মিনিটের বেশি জীবন বৃদ্ধি করে। অ্যাভোকাডো জীবন বাড়ায় ২ মিনিট ৪ সেকেন্ড। পুষ্টি এবং পরিবেশগত প্রভাব ছাড়াও, গবেষকরা স্বল্পমেয়াদী বিশ্ব উষ্ণায়ন দ্বারা খাবারের শ্রেণিবিন্যাস করেছেন।

 অনেকেই ঝুঁকছেন শাক–সবজি, ফলের দিকে

অনেকেই ঝুঁকছেন শাক–সবজি, ফলের দিকে

পরিশেষে গবেষকরা এও দেখেছেন যে প্রক্রিয়াজাত মাংস থেকে ১০ শতাংশ দৈনিক ক্যালোরি পাওয়া মানুষ শাক-সবজি, ফল ইত্যাদির দিকে ঝুঁকছেন স্বাস্থ্যগত সুবিধা পেতে। তবে গবেষকদের মতে, উদ্ভিদ ভিত্তিক খাবারের কর্মক্ষমতা আরও ভালো। উদ্ভিদ ভিত্তিক খাদ্য এবং প্রাণীভিত্তিক খাদ্য একে অপরের থেকে খুব আলাদা। অনেক বিশেষজ্ঞ বলছেন যে উদ্ভিদ ভিত্তিক প্রোটিন পশু ভিত্তিক প্রোটিনের চেয়ে ঢের গুণে ভালো।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+