অযোধ্যায় মন্দির ধ্বংস করেই মসজিদ তৈরি হয়েছিল, সুপ্রিম কোর্টে দাবি রামলল্লার আইনজীবীর
এই নিয়ে দ্বিতীয় সপ্তাহে পড়ল রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি।
এই নিয়ে দ্বিতীয় সপ্তাহে পড়ল রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি রিপোর্টকে হাতিয়ার করে রামলল্লা বিরাজমান-এর আইনজীবী মঙ্গলবার আদালতে দাবি করেন, অযোধ্যায় হিন্দুদের মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি হয়েছিল।

সিনিয়র অ্যাডভোকেট সিএস বৈদ্যনাথন সওয়াল করছিলেন। মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে এই মামলার শুনানি চলছে। মুখ্য বিচারপতি ছাড়াও এই মামলায় রয়েছেন বিচারপতি এস এ বোবডে, ডি ওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ ও এস এ নাজির।
এই নিয়ে মামলা অষ্টমদিনে পড়ল। বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার শুনানি গত সপ্তাহে শুরু হয়। এই নিয়ে দ্বিতীয় সপ্তাহে পড়ল মামলার শুনানি। প্রত্যেক সোম থেকে শুক্র বার রাম মন্দির-বাবরি মসজিদ মামলার শুনানি চলছে।












Click it and Unblock the Notifications