Ayodhya Ram Temple: অমিতাভ বচ্চন থেকে বিরাট কোহলি, অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে আর কে আমন্ত্রিত জেনে নিন
Ayodhya Ram Temple: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ এবার অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে মন দিচ্ছে বিজেপি। লোকসভা ভোটকে সামনে রেখে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে কোনও কসুর রাখতে চাইছে না মোদী সরকার। ২০২৪ সালের প্রথমে সাধারণের জন্য খুলে দেওয়া হবে অযোধ্যার রাম মন্দির।
জানুয়ারি মাসের ২৪ তারিখ রয়েছে সেই মেগা ইভেন্ট। তার জন্য একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে এলাহি আয়োজন করা হচ্ছে। উদ্বোধনের দিনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে অমিতাভ বচ্চন, বিরাট কোহলি থেকে শুরু করে একাধিক ভিভিআইপিকে।

জানা গিয়েছে রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৩০০০ ভিভিআইপি। তালিকায় অমিতাভ বচ্চন, বিরাট কোহলি ছাড়াও থাকছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, যোগগুরু বাবা রামদেব, আরএসএস প্রধান মোহন ভাগবত, শিল্পপতি মুকেশ আম্বানি,রতন টাটা,গৌতম আদানি।
রাম তীর্থ ট্রাস্ট সেই সঙ্গে আমন্ত্রণ জানিয়েছেন টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল রামায়ণে রামের চরিত্রে অভিনয় করা অভিনেতা অরুণ গোভিলকেও এবং সীতার চরিত্রে অভিনয় করা দীপিকা চিখিলাকে। এছাড়াও রামজন্মভূমি তীর্থক্ষেত্র আমন্ত্রণ জানিয়েছেন ৪০০০ সন্ন্যাসীকে। এছাড়াও ৫০টি দেশের কর সেবক এবং তাঁদের পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রায় ৭০০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে রাম মন্দিরের উদ্বোধনে। তার মধ্যা সাংবাদিক, বিচারপতি-বিচারক, রাজনীতিক থেকে শুরু করে বিজ্ঞানীরাও উপস্থিত থাকবে। কাজেই রাম মন্দির উদ্বোধনে এলাহি আয়োজন করা হয়েছে।












Click it and Unblock the Notifications