'পাঠান' বিতর্ক তুঙ্গে, ধুমধাম করে শাহরুখ খানের শ্রাদ্ধানুষ্ঠান সারলেন অযোধ্যার মহন্ত
'পাঠান' বিতর্ক তুঙ্গে, ধুমধাম করে শাহরুখ খানের শ্রাদ্ধানুষ্ঠান সারলেন অযোধ্যার মহন্ত
শাহরুখ খানের পাঠান ছবি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। ছবিতে দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খানের একটি গান নিয়ে তুমুল সমালোচনা চলছে। এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছিেলন অযোধ্যার মহন্ত পরমহংস দাসও। প্রতিবাদে শেষে শাহরুখ খানের শ্রাদ্ধানুষ্ঠান করলেন তিনি। তিনি বলেছেন এই ছবির প্রতিবাদে তিনি শাহরুখ খানের জীবন্ত শ্রাদ্ধ করেছেন।

পাঠান বিতর্ক
সম্প্রতি শাহরুখ খানের বহু প্রতিক্ষীত ছবি পাঠানের একটি গান সদ্য মুক্তি পেয়েছে। তাতে শাহরুখকে একেবারে অন্যলুকে দেখা গিয়েছে। সিক্স প্যাক অ্যাব নিয়ে হাজির কিং খান। কিন্তু দীপিকাকে দেখা গিয়েছে বিকিনি পরে সমুদ্র স্নানে। আর তাতে যত আপত্তি নেটিদেনদের। বিকিনি পরিহিতা দীপিকা আর খালিগায়ে শাহরুখ খানের রোমান্স মেনে নিতে পারছেন না দেশের এক শ্রেণির মানুষ। এই নিয়ে তুমুল সমালোচনা শুরু করেছে। ভারতীয় সংস্কৃতিতে আঘাত হানা হয়েছে অভিযোগ করে শাহরুখ খানের কুশপুতুল পোড়ানো হয়েছে দেশের একাধিক জায়গায়।

শহরুখের শ্রাদ্ধ
পাঠান বিতর্কের আগুন আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন অযোদ্ধার মোহন্ত পরমহংস দাস। আগেই শাহরুখ খানের পাঠান ছবির বেশরম রং গানের প্রবল আপত্তি জানিয়েছিলেন তিনি। ভারতীয় সংস্কৃতি নিয়ে ছেলে খেলা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। গেরুয়া রঙের দিপীকা পাড়ুকোনের বিকিনি পরে গানের দৃশ্যে দেখানোর প্রবল আপত্তি জানিয়েছিলেন তিনি। তারপরেই মঙ্গলবার শাহরুখ খানের শ্রাদ্ধানুষ্ঠান করেন মোহন্ত পরমহংস দাস। তিনি বলেছে শাহরুখ খানের জীবন্ত শ্রাদ্ধ করেছেন তিনি।

শাহরুখের তেরাভি
শাহরুখ খানের পাঠান ছবির প্রতিবাদে অযোধ্যায় তাঁর তেরাভি করেছেন মহন্ত পরমহংস দাস। যেভাবে মত মানুষের শ্রাদ্ধানুষ্ঠান হয় সেভাবেই করা হয়েছে শাহরুখ খানের শ্রাদ্ধ। তেরাভির সব রকম রীতি মেনেই পুজো হভন করা হয়েছে। মহন্ত পরমহংস মহারাজের অনুগামী এবং সমর্থকরা সামিল হয়েছিলেন সেই শ্রাদ্ধানুষ্ঠানে। এই নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। মহন্ত নিজে সেই শ্রাদ্ধানুষ্ঠান করেছেন। তিনি বলেছেন এই তেরাভি করে তিনি শাহরুখ খানের জিহাদের সমাপ্তি করেছেন।

মহন্ত মহারাজের হুঁশিয়ারি
পাঠান ছবিতে দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি পরার প্রতিবাদ জানিয়ে মধ্য প্রদেশে ছবিটি নিষিদ্ধ করার ডাক দিয়েছেন বিজেপি নেতারা। এদিকে অযোধ্যার মহন্ত পরমহংস দাস মহারাজ নিজে প্রবল আপত্তি জানিয়ে বলেছেন এবার যে যে সিনেমা হলে পাঠান ছবি মুক্তি পাবে সেই সেই সিনেমা হলের স্ক্রিনে আগুন ধরিয়ে দেওয়া হবে। এদিকে পাঠান নিয়ে বলিউডেও বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বিকিনি পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন অভিনেত্রী ঐশ্বর্যা রাইও।












Click it and Unblock the Notifications