Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কাঁচি দিয়ে হামলা, খুলিতে গুরুতর চোট, নির্মমভাবে ধর্ষিত ১২ বছরের কিশোরী

কাঁচি দিয়ে হামলা, খুলিতে গুরুতর চোট, নির্মমভাবে ধর্ষিত ১২ বছরের কিশোরী

আবারও ধর্ষণের ঘটনা ঘটল দিল্লিতে। দিল্লির পীরগরহি এলাকার এক ১২ বছরের কিশোরীকে তার নিজের বাড়ির ভেতরেই ধর্ষণ করল এক ব্যক্তি। শুধু তাই নয়, ওই ব্যক্তি মেয়েটির ওপর কাঁচি দিয়ে হামলা চালায়, যার জন্য তার মাথার খুলিতে গুরুতর চোট লেগেছে। পুলিশ বৃহস্পতিবার ৩৩ বছরের কৃষাণকে গ্রেফতার করেছে।

অভিযুক্ত দাগী অপরাধী

অভিযুক্ত দাগী অপরাধী

দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার (‌ওয়েস্টার্ন রেঞ্জ)‌, শালিনি সিং জানিয়েছেন, অভিযুক্ত একজন অপরাধী এবং এর আগেও সে ৪টে অপরাধের সঙ্গে জড়িত ছিল, যার মধ্যে খুন, খুনের চেষ্টা ও ডাকাতি রয়েছে। কৃষাণের বিরুদ্ধে পকসো আইন ও আইপিসির ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ডাকাতি করতে এসে ধর্ষণ

ডাকাতি করতে এসে ধর্ষণ

অভিযুক্ত বাড়িতে ডাকাতি করতে এসে ওই কিশোরীর সঙ্গে ধর্ষণের মতো জঘন্য অপরাধ ঘটায়। যখন কৃষাণ বহুতলে প্রবেশ করে ডাকাতির উদ্দেশ্যে সে দেখে যে প্রথম দু'‌টি তলে লোকজন রয়েছে। তিনতলার ওপর একটি বাড়ির দরজা খোলা দেখতে পায় সে। অভিযুক্ত বাড়ির মধ্যে ঢুকে ১২ বছরের কিশোরীকে দেখতে পায়। ওই কিশোরী সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। মেয়েটি যাতে কোনও চিৎকার না করতে পারে, কৃষাণ তার হাতের কাছে থাকা সেলাই মেশিন মেয়েটির মাথা লক্ষ্য করে মারে, কিন্তু তাও মেয়েটি চিৎকার করতে থাকে। এরপর অভিযুক্ত মেয়েটিকে একজোড়া কাঁচি দিয়ে ক্রমাগত মারতে শুরু করে। কাঁচি দিয়ে পাঁচবার আঘাত করা হয় মেয়েটিকে। তবে মেয়েটিকে এখানেই রেহাই দেয়নি, তাকে ধর্ষণ করতেও ছাড়েনি অভিযুক্ত।

১০০ টি ক্যামেরার সাহায্যে গ্রেফতার কৃষাণ

১০০ টি ক্যামেরার সাহায্যে গ্রেফতার কৃষাণ

তদন্তে উঠে এসেছে যে এই ঘটনা যখন ঘটে তখন অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল। কৃষাণ ভাবে যে মেয়েটি মারা গিয়েছে এবং সে ঘটনাস্থল ছেড়ে পালায়। যে অস্ত্র দিয়ে মেয়েটির ওপর আঘাত করা হয়েছিল সেটি পাওয়া গিয়েছে এবং তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কৃষাণকে সনাক্ত করার জন্য ১০০টি সিসি ক্যামেরার ফুটেজ খুব কাছ থেকে দেখা হয় এবং অভিযুক্তকে ট্র‌্যাক করতে বৈদ্যুতিন এবং প্রযুক্তিগত নজরদারির ব্যবহার করে দিল্লি পুলিশ।

এইমসে ভর্তি আক্রান্ত

এইমসে ভর্তি আক্রান্ত

১২ বছরের আক্রান্ত মেয়েটির চিকিৎসা চলছে এইমসে। সে তার অভিভাবক ও বড় দিদির সঙ্গে থাকত। এইমসের চিকিৎসকরা জানিয়েছেন যে যদিও মেয়েটি ভেন্টিলেটরে না থাকলেও তার অবস্থা সঙ্কটজনক। এইমসের এক চিকিৎসক বলেন, ‘‌পেডিয়াট্রিক সার্জারি, স্ত্রীরোগ বিশষজ্ঞ এবং নিউরোসার্জারি বিভাগের একদল চিকিৎসক তার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছেন। বুধবার তার দু'‌টি সার্জারি হয়েছে, প্রথমটি তার খুলি মেরামত করার জন্য এবং দ্বিতীয়টি তার পেরিনিয়ামের জন্য। তবে তার মাথার আঘাতের জন্য আরও একটি সার্জারি হতে পারে।'‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+