মিজোরামের হাথিয়ালে পাথরের খনি ধসে কমপক্ষে ৮ জনের মৃত্যু, এখনও নিখোঁজ বেশ কয়েকজন
পাথরের খনি ধসে ভয়াবহ দুর্ঘটনা মিজোরামে। রাজধানী আইজল থেকে প্রায় ১৬০ কিমি দূরে হাথিয়াল জেলার মৌদারহ গ্রামে একটি পাথরের খনি ধসে পড়ে। সেখান থেকে অন্তত ৮ জনের দেগ উদ্ধার করা হয়েছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ বলে জানা গিয়েছ
পাথরের খনি ধসে ভয়াবহ দুর্ঘটনা মিজোরামে। রাজধানী আইজল থেকে প্রায় ১৬০ কিমি দূরে হাথিয়াল জেলার মৌদারহ গ্রামে একটি পাথরের খনি ধসে পড়ে। সেখান থেকে অন্তত ৮ জনের দেগ উদ্ধার করা হয়েছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ বলে জানা গিয়েছে।

৮ জনের দেহ উদ্ধার
হাথিয়ালের ডিসি তথা জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান, আর লালরেমসাঙ্গা জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত পাথরের খনির ধসে চাপা পড়ে যাওয়া ১২ জনের মধ্যে ৮ জনের দেহ উদ্ধার করহা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে। রাতেই তা জারি থাকবে বলে জানিয়েছেন ওই প্রশাসনিক আধিকারিক। সব মিলিয়ে ১২ জনের মধ্যে ৪ জন এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের কর্মী এবং অন্য ৮ জন চুক্তি ভিত্তিক কর্মী বলে জানিয়েছেন তিনি।

উদ্ধারে অসম রাইফেলস ও বিএসএফ
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সোমবার দুর্ঘটনার পরে সেখানে উদ্ধার কাজে হাত লাগায় অসম রাইফেলস ও বিএসএফ-এর জওয়ানরা। সঙ্গে স্থানীয় বাসিন্দা এবং পুলিশও যোগ দিয়েছিল। আর লালরেমসাঙ্গা আরও জানিয়েছেন, মঙ্গলবার সকালে ২ কর্তা ও ১৩ জন কর্মীকে নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাগিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

ধসে চাপা পড়ে সবাই
পুলিশ সুপার বিনীত কুমার জানিয়েছেন, সোমবার বিকেল তিনটের দিকে ঘটনাটি ঘটে। সেই সময়ে এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা সেখানে কাজ করছিলেন। তিনি জানিয়েছেন ধসের জেরে সেখানে চাপা পড়েন ১৩ জন। একজন বের হতে সমর্থ হলেও বাকিরা আটকে যান। প্রত্যদর্শীরা জানিয়েছেন শ্রমিকরা যখন পাথ সংগ্রহ করছিলেন, সেই সময় ওপর থেকে আলগা মাটি ধসে পড়ে। আশপাশের গ্রাম থেকে ইয়ং মিডো অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবকরা উদ্ধারের কাজে হাত লাগান।

হাইওয়ের জন্য বোল্ডার সংগ্রহের কাজ চলছিল
হাথিয়াল শহর থেকে প্রায় ২৩ কিমি দূরে ছোট গ্রাম মৌদারহ। সেখানে হাথিয়াল ও ডন গ্রামের মধ্যে হাইওয়ে তৈরির কাজ চলছিল। যে সংস্থা হাইওয়ে তৈরি করছিল, তারাই বোল্ডার সংগ্রহের কাজ করছিল। সেখানেই সোমবার বিকেলের দিকে দুর্ঘটনাটি ঘটে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications