Goa Temple Stampede: ঢালু জায়গায় হঠাৎ পা পিছলে...লইরাই মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭, আহত ৩০
Goa Temple Stampede; ভয়াবহ দুর্ঘটনা গোয়ার মন্দিরে! শ্রী লইরাই মন্দিরে (Lairai Devi temple in Goa) ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পদপিষ্ট হয়ে কমপক্ষে মৃত্যু হল সাতজনের। আহতের সংখ্যা ৩০ এরও বেশি। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই ঘটনার পরেই গোয়া মেডিক্যাল কলেজ এবং মাপুসার নর্থ গোয়া জেলা হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।
ঘটনাকে (Goa Temple Stampede) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে ভয়াবহ এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ন্ত পুরো ঘটনার উপর কড়া নজর রাখছেন।

এমনকী সকালেই আহতদের হাসপাতালে দেখতে যান তিনি। তবে এই ঘটনায় (Goa Temple Stampede) গোয়ার বিজেপি সরকারকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় বিশৃঙ্ঘখলার ছবি পোস্ট করে তোপ। বলে রাখা প্রয়োজন, গোয়ার শিরগাওয়ে শ্রী লইরাই (Lairai Devi temple in Goa) মন্দিরে পদযাত্রা করে সেখানকার একটি অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় মানুষজন।
শ্রী লইরাই যাত্রা সে রাজ্যের মানুষ খুবই শুভ বলে মনে করেন। এই মাস ধরে চলে এই উৎসব। এমনকী এই সময় সেখানকার মানুষ এই উৎসবকে কেন্দ্র করে আগুনের উপর খালি পায়ে পর্যন্ত হেঁটে যান। বছরের পর বছর এই প্রথা পালন করে আসছেন স্থানীয় মানুষজন।
তেমনই এই পদযাত্রা চলাকালীন ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। আর সেই সময় মর্মান্তিক ৭ জনের মৃত্যু হয়। হুড়মুড়িয়ে একে অপরের উপর পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা আছেন। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আপাতত পদযাত্রা বন্ধ আছে। কি কারণে এই পদপিষ্ট হওয়ার ঘটনা তা এখনও স্পষ্ট নয়।
Goa CM Pramod Sawant tweets, "Deeply saddened by the tragic stampede at the Lairai Zatra in Shirgaon this morning. I visited the hospital to meet the injured and have assured all possible support to the affected families. I am personally monitoring the situation to ensure that… https://t.co/Mb05F8FaXR pic.twitter.com/Qbf5BrZUru
— ANI (@ANI) May 3, 2025
তবে এক আধিকারিক জানিয়েছেন, ঢালু এলাকায় একসঙ্গে বহু মানুষ তাড়াহুড়ো করে যাওয়ার চেদষ্টা করছিলেন। আর সেই সময় পড়ে গিয়ে পদপিষ্টের মতো দুর্ঘটনা ঘটে বলে দাবি। অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার সময় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। একে উপরের উপর পড়ে যান। আর সেই সময় হুড়োহুড়ি পড়ে যায় বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। বলে রাখা প্রয়োজন, দক্ষিণ গোয়ায় লইরাই দেবীর পুজো দেখা যায়। খুব ধূমধাম করে হয়।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications