Assembly Elections Result 2023: ছত্তিসগড়ে 'ফেল' বুথ ফেরত সমীক্ষা! বাকি রাজ্যের ক্ষেত্রে মিলল ইঙ্গিত?
Assembly Elections Result 2023: দেশের চার রাজ্যের মধ্যে তিন রাজ্যে বড় জয় বিজেপির! লোকসভা ভোটের আগে দেশের পাঁচ রাজ্য অর্থাৎ তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, রাজস্থান এবং মিজোরামের ভোট ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিজেপির কাছে বড় পরীক্ষা ছিল। মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে প্রবল চাপে ছিল বিজেপি।
অন্যদিকে কংগ্রেস সহ বিরোধীদের 'ইন্ডিয়া' জোট বিজেপিকে কিছুটা হলেও চাপে ফেলেছিল। কিন্তু শেষ মুহূর্তে স্বস্তির জয় বিজেপির। এমনকি কংগ্রেসের শক্তঘাঁটি ছত্তিসগড়েও মুখ থুবড়ে পড়ল কংগ্রেস। যদিও বিজেপি কিছুটা হলেও স্বস্তিতে থাকবে তা কার্যত আগেই ইঙ্গিত দিয়েছিল একাধিক বুথ ফেরত সমীক্ষা।

গত বৃহস্পতিবার ভোট শেষ হতেই একাধিক এজেন্সি তাদের বুথ ফেরত সমীক্ষা সামনে নিয়ে আসে। একাধিক এজেন্সির দাবি ছিল এবার বিজেপি দুই রাজ্যে স্বস্তির জয় পাবে। চাণক্য সহ আরও বেশ কয়েকটি এজেন্সি দাবি করে রাজস্থানে প্রথা মেনে নাকি কংগ্রেসই ফিরচে। এক নজরে দেখে নেওয়া যাক কোন বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত মিলে গেল-
এবিপি সি-ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত ছিল- রাজস্থান, মধ্যপ্রদেশ বিজেপি ফিরতে পারে। তেলেঙ্গানায় কংগ্রেসেরই ইঙ্গিত করে ছিল। এমনকি ছত্তিসগড়েও কংগ্রেস ফিরতে পারে বলে ইঙ্গিত করেছিল। শুধু এবিপি সি ভোটার নয়, একাধিক বুথ ফেরত সমীক্ষা ছত্তিসগড়ে কংগ্রেস ফিরছে বলেই ইঙ্গিত করেছিল।
উল্লেখ্য, ছত্তিশগড়ে বিধানসভার মোট আসন ৯০টি। ম্যাজিক ফিগার ৪৬। সমস্ত এগজিট পোলের সংখ্যার গড় করে পোল অব পোলস অনুযায়ী, ক্ষমতাসীন কংগ্রেস পেতে পারে ৪৬-৫৫টি আসন। বিজেপি পেতে পারে ৩৩ থেকে ৪২টি আসন। অন্যান্যদের ঝুলিতে ১ থেকে ৫টি আসন যেতে পারে। কিন্তু প্রবল বিজেপি হাওয়া সে রাজ্যেও। আর তাতেই মুখ থুবড়ে পড়ল কংগ্রেস।
অন্যদিকে চাণক্যে বুথ ফেরত সমীক্ষা মিলল না কংগ্রেসের ক্ষেত্রে। সমীক্ষায় ইঙ্গিত ছিল এবার রাজস্থানে ইতিহাস হবে। দীর্ঘ রীতি ভেঙে কংগ্রেসই সে রাজ্যের ক্ষমতায় ফিরবে বলে দাবি করা হয়। কিন্তু তা মিলল না।












Click it and Unblock the Notifications