Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jharkhand Assembly Election 2024: ক্ষমতায় আসছে বিজেপি? বড় ইঙ্গিত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ড (Jharkhand) নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। দুই দফায় (2 Phases election in Jharkhand) ভোট হবে সে রাজ্যে। সেই অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোট হবে ২০ নভেম্বর।

এই রাজ্যের নির্বাচনকে (Jharkhand Assembly Election 2024) কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ। বিশেষ করে গত কয়েকমাস ধরে ময়দান আঁকড়ে বিজেপি। একেবারে পূর্ণ শক্তি দিয়ে ময়দানে ঝাঁপাতে চলেছে শাহ-নাড্ডা।

Jharkhand

Jharkhand Assembly Election 2024: ভালো ফল করবে বিজেপি

আর সে কথা মাথায় রেখেই দিল্লিতে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে সেই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। মূলত আসন এবং প্রার্থী নিয়েই মূলত ওই বৈঠকে আলোচনা হয় বলে জানা যাচ্ছে। যদিও বৈঠক প্রসঙ্গে একেবারে স্পিকটি নট বিজেপি। এমনকি এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি চম্পাই সোরেনও। শুধু তাই নয়, ঝাড়খণ্ডের নির্বাচনের (Jharkhand Assembly Election 2024) কথা মাথায় রেখেই এই বৈঠক হয়েছে।

বৈঠক সেরে আজ বুধবার ঝাড়খণ্ড ফেরেন চম্পাই। বিমানবন্দরেই সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন। এমনকি আদিবাসী অধ্যুষিত এই রাজ্যে বিজেপির পক্ষে এবার ভোট পড়বে বলেও মন্তব্য। প্রাক্তন জেএমএম নেতার দাবি, ঝাড়খণ্ডে এবার বিজেপি ভালো ফল করবে। এমনকি ঝাড়খণ্ডে বিজেপির সরকার আসবে বলেও মন্তব্য। তবে এবার কোন আসন থেকে লড়বেন চম্পাই?

এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, দল যে জায়গা থেকে লড়াই করতে বলবে সেখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করব। তবে ঝাড়খণ্ডের সর্বত্রই বিজেপি লড়াই'য়ের জন্য প্রস্তুতি রয়েছে। ফলে ঝাড়খণ্ডে বিজেপি ভালো পারফর্ম করবে এবং সরকার গঠন করবে বলে মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর। খুব শীঘ্রই প্রার্থী তালিকা প্রকাশ হবে বলেও জানিয়েছেন তিনি।

Jharkhand Assembly Election 2024: বিজেপিতে যোগ দেন চম্পাই!

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অন্যতম বর্ষীয়ান নেতা ছিলেন হেমন্ত সোরেন। দীর্ঘদিন ধরে সে দলের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী তথা জেএমএম সুপ্রিমো হেমন্ত সোরেনের সঙ্গে সংঘাত তৈরি হয় চম্পাই সোরেনের। তৈরি হয় দূরত্ব। এই অবস্থায় নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেন সে রাজ্যের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী। কার্যত এবার তাঁকে সামনে রেখেই ঝাড়খণ্ডে লড়াই'য়ের ময়দানে বিজেপি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+