প্রজাতন্ত্র দিবসে সেরা ট্যাবলোর পুরস্কার পেল অসম
প্রজাতন্ত্র দিবসে সেরা ট্যাবলোর পুরস্কার পেল অসম
প্রজাতন্ত্র সিবসের প্যারেডে সেরা ট্যাবলোর শিরোপা পেল অসম। প্রায় ১৬টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল অংশ নিয়েছিল প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রায়। হস্তশিল্পের সেরা অঞ্চল ট্যাবলোর থিম করেছিল অসম। দ্বিতীয় স্থান পেয়েছে ওড়িশা এবং উত্তর প্রদেশ।

লিঙ্গরাজ মন্দিরের আদলে ট্যাবলো তৈরি করেছিল ওড়িশা। উত্তর প্রদেশের ট্যাবলোর থিম ছিল সর্বধর্ম সম ভাব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রজাতন্ত্র দিবসে কোন কোন রাজ্য ট্যাবলোয় অংশ পাবে এই নিয়ে চরম রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল।
পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশের ট্যাবলোকে বাছাই করা হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন সিএএ নিয়ে প্রতিবাদ করাতেই এই রাজ্যের ট্যাবলো খারিজ করা হয়। অন্যদিকে হিমাচল প্রদেশের ট্যাবলো কেন বাতিল করা হল এই নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications