যুব কংগ্রেস সভাপতিকে নোটিশ অসম পুলিশের! নেত্রীকে বহিষ্কারের পরে বিপাকে সর্বভারতীয় নেতা

সমস্যা বাড়ছে সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভির। এদিন অসম পুলিশের একটি দল বেঙ্গালুরুতে শ্রীনিবাসের স্ত্রী ও তাঁর মামার বাড়িতে যায়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ২ মে-র আগে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, অসম যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অঙ্কিতা দত্ত শ্রীনিবাসের বিরুদ্ধে হয়রানি এবং লিঙ্গ বৈষম্যের অভিযোগে মামলা দায়ের করেছেন। তার ওপরে ভিত্তি করেই অসম পুলিশ এদিন নোটিশ দিয়েছে সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতিকে।

নেত্রীকে বহিষ্কারের পরেই যুব কংগ্রেস সভাপতিকে নোটিশ পুলিশের

এদিনে কংগ্রেস নেতার বেঙ্গালুরুর বাড়িতে যান গুয়াহাটির যুগ্ন কমিশনার এবং পুলিশ কমিশনা। তাঁরা জানান শ্রীনিবাসের বাড়িতে তাঁরা নোটিশ দিতে এসেছিলেন। কিন্তু বাড়িতে কেউ না থাকায় নোটিশটি বাড়ির বাইরের দেওয়ার সেঁটে গিয়েছেন। তদন্তকারি অফিসারের সামনে তাঁকে হাজির হওয়ার জন্য সময় দেওয়া হয়েছে।

এফআইআর অনুসারে, অভিযুক্ত কংগ্রেস নেতা গত ছয়মাস ধরে অঙ্কিতা দত্তের সঙ্গে খারাপ ব্যবহার, নির্যাতন এবং যৌন শোষণ করেছেন। এব্যাপারে অসম পুলিশ অভিযুক্তের উদ্দেশে নোটিশ দিয়ে বলেছেন বক্তৃতা রেকর্ড করতে তাঁকে ডাকা হয়েছে। তদন্তের জন্য সেই ব্যক্তির বিবরণ একান্তই জরুরি বলে জানিয়েছে অসম পুলিশ।

এই মামলায় সর্বভারতীয় ওই কংগ্রেস নেতা গ্রেফতারও হয়ে যেতে পারেন বলে জানা গিয়েছে। ২ মে বেলা ১১টায় তদন্তকারী অফিসারের সামনে হাজির না হলে, তাঁকে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। ইতিমধ্যে অসম পুলিশের তরফে যে নোটিশ কংগ্রেস নেতাকে দেওয়া হয়েছে, সেখানে তদন্তে সহযোগিতা-সহ বেশ কয়েকটি নির্দেশাবলী দেওয়া হয়েছে।

নেত্রীকে বহিষ্কারের পরেই যুব কংগ্রেস সভাপতিকে নোটিশ পুলিশের

কংগ্রেস নেতাকে সতর্ক করে বলা হয়েছে, মামলায় কোনও রকমের হস্তক্ষেপ যেন তিনি না করেন। তদন্ত সম্পর্কিত কোনও প্রমাণ ধ্বংস করা যাবে না। তবে নোটিশের শর্ক না মানলে সিআরপিসির ৪১এ(৩) এবং (৪) ধারায় ওই নেতাকে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে।

প্রসঙ্গত অসম যুব কংগ্রেসের সভাপতি অঙ্কিতা দত্তকে শনিবার দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ছয়বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। অঙ্কিতা দত্ত দিসপুর থানার করা এফআইআর-এ দাবি করেন, গত ছয় মাস ধরে শ্রীনিবাস তাঁকে অশালীন শব্দ ব্যবহার, হুমকির পাশাপাশি যৌন হয়রানি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+