কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ অসমে, থানায় বিক্ষোভ স্থানীয়দের
অসমের তিনসুকিয়া জেলায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি উঠেছে। গত সোমবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, বিকেল ৩টে নাগাদ ওই কিশোরী বাড়ি ফিরছিল। সেসময় তিন ব্যক্তি তাকে অপহরণ করে। তারা কিশোরীকে একটি চা বাগানে নিয়ে যায়। পরে ওই কিশোরীকে চা বাগান থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিগৃহীতার এক আত্মীয় জানান, কিশোরী বিকেল ৩টে নাগাদ স্কুল থেকে ফিরছিল। তিনজন যুবক মোটরসাইকেলে এসে তাকে অপহরণ করে একটি চা বাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। তিনি আরও যোগ করেন, "আমরা মেয়েটিকে চা বাগান থেকে উদ্ধার করি। ওর অবস্থা খুবই খারাপ ছিল। আমরা তাকে বোরডুবি থানায় নিয়ে যাই এবং পরে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।"
এই ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী ও নিগৃহীতার আত্মীয়রা বোরডুবি থানায় বিচারের দাবি জানিয়েছেন। অসম পুলিশ সূত্রে খবর, গণধর্ষণের অভিযোগ নিশ্চিত করা হয়েছে। এবং নিগৃহীতার পরিবারের পক্ষ থেকে বোরডুবি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications