কমলেশকে খুনের আগে তাঁর সঙ্গে গল্প আততায়ীর, মিষ্টি দেওয়ার নাম করে খুন
হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা কমলেশ তিওয়ারির খুনের ঘটনার তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। উত্তর প্রদেশের ডিজি ওপি সিং জানিয়েছেন, কমলেশকে হত্যার আগে তাঁর সঙ্গে আধঘণ্টা গল্প করেছিল আততায়ী। তারপর মিষ্টি দেওয়
হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা কমলেশ তিওয়ারির খুনের ঘটনার তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। উত্তর প্রদেশের ডিজি ওপি সিং জানিয়েছেন, কমলেশকে হত্যার আগে তাঁর সঙ্গে আধঘণ্টা গল্প করেছিল আততায়ী। তারপর মিষ্টি দেওয়ার নাম করে তাতে লুকিেয় রাখা অস্ত্র দিয়েই খুন করা হয় হিন্দু সমাজ পার্টির নেতাকে। পুলিসের দাবি আততায়ীর আচরণেই স্পষ্ট কমলেশের পূর্ব পরিচিত ছিল সে। অপরিচিত কোনও ব্যক্তির সঙ্গে আধঘণ্টা গল্প করতে পারেন না। মিষ্টির প্যাকেটে বন্দুক লুকিয়ে রাখার ঘটনা বলে দিচ্ছে আগে থেকে পরিকল্পনা করেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ঘটনার তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার দিন সকালে কমলেশের বাড়িতে দুই ব্যক্তি এসেছিলেন। তাঁদের বাড়িতে বসিয়ে খাবার দিয়েছিলেন কমলেশ। নিজের সহযোগীকে তিনি বাজার থেকে কিছু আনতে পাঠিয়েছিলেন। এই সুযোগের সদ ব্যাবহার করেছিল আততায়ীরা।
উত্তর প্রদেশের নাকা এলাকায় নিজের বাড়ির সামনেই গুলি করে খুন করা হয়েছে হিন্দু সমাজ পার্টির নেতা কমলেশ তিওয়ারিকে। তদন্তকারীরা জানিয়েছেন খুনির এই আচরণই তদন্তে অনেকটা সাহায্য করেছে। কমলেশ তিওয়ারির কোন পরিচিত এই কাণ্ড ঘটাতে পারে তা নিয়ে তদন্ত চলছে। এখনও পর্যন্ত এই ঘটনায় এক মৌলবিকেই গ্রেফতার করতে পেরেছে পুলিস। এছাড়া গুজরাটের সুরাট থেকে সন্দেহ ভাজন সাত জনকে আটক করা হয়েছে।
কমলেশ তিওয়ারির খুনিদের সন্ধানে যাতে কোনও ত্রুটি না থাকে সেদিকে কড়া নির্দেশ দিয়েছেন লখনউয়ের বিজেপি সাংসদ রাজনাথ সিং। উত্তর প্রদেশের ডিজি ও জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন। তদন্তে যাতে কোনও গাফিলতি না থাকে সেদিকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications