লাইনে নয়, জলেই ছুটবে এশিয়ার প্রথম Water Metro! তাও আবার কিনা দেশের এই রাজ্যেই

First Water Metro In India: চালু হতে চলেছে দেশের প্রথম ওয়াটার মেট্রো! কেরলের কোচিতে এই পরিষেবা শুরু হতে চলেছে। আর তা শুরু হয়ে গেলে শুধু ভারতেই নয়, এশিয়ার প্রথম ওয়াটার মেট্রো হবে এটাই। আগামী ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিষেবার উদ্বোধন করবেন। তবে মেট্রো নাম থাকলেও সম্পূর্ণ আলাদা হবে এটি। এমনকি এটি কোনও লাইনে চলবে না। পুরোটাই জলে চলবে। ইতিমধ্যে এই Water Metro নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে এই রাজ্যেই।

৭৬ কিলোমিটার কভার করবে

৭৬ কিলোমিটার কভার করবে

জলে ঘেরা কেরলের কোচির মানুষের জন্যে এই পরিষেবা দারুণ হতে চলেছে। এটি কেরলের একটি ড্রিম প্রজেক্ট। কোচি সহ আশেপাশের ১০ টা দ্বীপকে জুড়বে এই Water Metro। বর্তমানে এই প্রকল্পের জন্যে ২৩ টি Water বোট এবং ১৪ টার্মিনাল রয়েছে। চার মধ্যে চারটি সম্পূর্ণ ভাবে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ভাবে এই প্রকল্প তৈরি হয়ে গেলে ৭৮ টি ওয়াটার বোট থাকবে। এবং ৩৪ টি টার্মিনাল হবে। এটি কেরলের ব্যাকওয়াটারের ৭৬ কিলোমিটার এলাকা জুড়ে চলবে। যার আওতায় আসবে ছয়টি পঞ্চায়েত ও তিনটি পুরসভা।

অত্যাধুনিক সুবিধা থাকবে

অত্যাধুনিক সুবিধা থাকবে

দুটী রুটে চলবে এমন প্রথম Water Metro নুন্যতম টিকিটের দাম হবে ২০ টাকা। এবং সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত হবে টিকিটের দাম। সিঙ্গল জার্নি টিকিটের পাশাপাশি সাপ্তাহিক, মাসিক এবং তিনমাসের টিকিট একসঙ্গে পাওয়া যাবে। আর সেভাবে ১৮০ টাকা থেকে মিলবে টিকিট এবং সর্বোচ্চ তিনমাসের জন্যে ৬০০ টাকা খরচ হবে। এছাড়াও টিকিটের ক্ষেত্রে একাধিক সুবিধার কথা বলা হয়েছে। নুন্যতম এই খরচে টিকিট কিনতে কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।

১৫ মিনিট অন্তর চলবে Water Metro

১৫ মিনিট অন্তর চলবে Water Metro

Water Metro প্রত্যেকদিন ১২ ঘন্টাই চলবে। প্রত্যেক ১৫ মিনিট অন্তর পাওয়া যাবে এই পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে মাত্র ২০ মিনিটেরও কম সময়ে হাইকোর্ট থেকে বাইপিন পৌঁছানো সম্ভব হবে। প্রথম রুটের পরিষেবা সকাল ৭ টা থেকেই শুরু হয়ে যাবে। চলবে রাত ৮ টা পর্যন্ত। যাত্রী বাড়লে পরিষেবা আরও বাড়ানো হবে বলেও জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

Water Metro-তে কি কি সুবিধা পাওয়া যাবে

Water Metro-তে কি কি সুবিধা পাওয়া যাবে

দেশ তো বটেই এশিয়ার প্রথম Water Metro। এই প্রকল্পের মোট খরচ ১,১৩৬,৮৩ কোটি টাকা। কেরল সরকার এই প্রকল্পে ১০০ কোটি টাকা দিয়েছে। বাকি টাকা জার্মান ফান্ডিং এজেন্সির মাধ্যমে পাওয়া গিয়েছে। এর মধ্যে একটি ওয়াটার মেট্রোর জন্যে খরচ ৭ কোটি টাকা। প্রত্যেক ওয়াটার মেট্রোতে ৫০ থেকে ১০ জন যাত্রী বসতে পারবে। মোবাইল চার্জার থেকে শুরু করে বৃদ্ধ কিংবা প্রতিবন্ধীদের জন্যে বিশেষ ব্যবস্থা থাকছে। পাশাপাশি মহিলাদের জন্যেও থাকছে বিশেষ ব্যবস্থা। যথেষ্ট দ্রুত গতিতে ছুটবে এই পরিষেবা। এমনকি জোয়ার-ভাটাতেও কোনও সমস্যা হবে না বলে জানানো হয়েছে।

ছবি সৌ:নরেন্দ্র মোদী/ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+