অযোধ্যায় ছিল রাম মন্দির! ৭ প্রমাণ এএসআই-এর হাতে

অযোধ্যায় বড় মন্দির থাকার প্রমাণ তাঁরা পেয়েছিলেন। প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই জানিয়েছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন ডিরেক্টর (উত্তর) কেকে মহম্মদ।

অযোধ্যায় বড় মন্দির থাকার প্রমাণ তাঁরা পেয়েছিলেন। প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই জানিয়েছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন ডিরেক্টর (উত্তর) কেকে মহম্মদ। ১৯৭৬-৭৭ সালে এএসআই-এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল বিবি লালের অধীনে প্রথমবার সেখানে খনন কার্য চালানো হয়েছিল। সেই দলে কেকে মহম্মদ ছিলেন একমাত্র মুসলিম সদস্য। এরপর দ্বিতীয়বার খনন কার্য চালানো হয়েছিল ২০০৩ সালে। এলাহবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চের আদেশে খনন কার্য চালানো হয়েছিল সেবার। পুরো খনন কার্য ভিডিওগ্রাফি করা হয়েছিল।

 পিলার, বেস এবং কলস

পিলার, বেস এবং কলস

এএসআই-এর প্রাক্তন অধিকর্তা কেকে মহম্মদ জানিয়েছেন, যকন তারা ভিতরে গিয়েছিলেন, তিনি মসজিদের ১২ টি পিলার দেখেছিলেন। যার মন্দিরের ভগ্নাবশেষের ওপর থেকে তোলা হয়েছিল। ১২ এবং ১৩ শতকের মন্দির মতো তারাও পূর্ণ কলসের হদিশ পেয়েছিলেন সেখানে।

পোড়ামাটির ভাস্কর্য

পোড়ামাটির ভাস্কর্য

খনন কার্য চালানোর সময় পোড়ামাটির ভাস্কর্যের হদিশ পেয়েছিলেন তাঁরা। এটা যদি মসজিদ হত, তাহলে তা পাওয়া যেত না। যার অর্থ সেটি একটি মন্দির ছিল।

দ্বিতীয় খনন কার্যে আরও পিলার আবিষ্কার

দ্বিতীয় খনন কার্যে আরও পিলার আবিষ্কার

দ্বিতীয় খনন কার্যে ৫০ টির বেশি পিলারের বেস পাওয়া গিয়েছিল। যা ছিল ১৭ টি সারিতে। যার থেকে বলা যায়, কাঠামোটি বড় ছিল। প্রমাণ থেকে বাবরি মসজিদের তলার কাঠামোটি ১২ শতকের বলেই মনে করা হয়।

 কলস, অমলকা গ্রিবা এবং শিকারা

কলস, অমলকা গ্রিবা এবং শিকারা

মন্দিরের ওপরে কলসের নিচে নতুন ধরনের কাঠামো পাওয়া গিয়েছে। যা অমলকা নামেই পরিচিত। অমলকার নিচে রয়েছে গ্রিবা এবং শিকারা। যা উত্তর ভারতের মন্দিরে দেখতে পাওয়া যায়।

আরও পোড়ামাটির জিনিস

আরও পোড়ামাটির জিনিস

খনন কার্য চালিয়ে সেখান থেকে ২৬৩ টি পোড়ামাটির জিনিস পাওয়া গিয়েছে। যার মধ্যে রয়েছে বিভিন্ন দেব দেবী, মানুষের এবং মহিলার শরীরের মতো জিনিস। যদি সেটা মসজিদই হত, তাহলে পোড়ামাটির জিনিস কিংবা মানবের আকৃতির জিনিস কি পাওয়া যেত, প্রশ্ন উঠেছে। কেননা ইসলামে এইসব জিনিস নিষিদ্ধ।

বিষ্ণু হরি শিলা ফলকের শিলালিপি

বিষ্ণু হরি শিলা ফলকের শিলালিপি

সেখান থেকে বিষ্ণু হরি শিলা ফলকের শিলালিপিও পাওয়া গিয়েছে দুটি ভাগে। সেটি খনন কার্যস্থলে পাওয়া না গেলেও, যেখানে বাবরি মসজিদের ধ্বংসাবশেষ রয়েছে, সেখানেই পাওয়া গিয়েছে এটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+