আরপিএফের হামলায় মৃত ৩ ট্রেন যাত্রী! মুসলিমদের লক্ষ্য করে সন্ত্রাসবাদী হামলা, অভিযোগ ওয়াইসির
সোমবার মুম্বইগামী জয়পুর এক্সপ্রেসে গুলিতে তিন যাত্রী এবং এক আরপিএফ এএসআই-এর মৃত্যু হয়। ট্রেনে গুলি চালনার এই ঘটনাকে মুসলিমদের লক্ষ্য করে সন্ত্রাসবাদী হামলা বলে বর্ণনা করেছেন এআইএমআইএমের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। প্রসঙ্গত পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
সোমবার মহারাষ্ট্রের পালঘর স্টেশনের কাছে চলন্ত ট্রেনে এক আরপিএফ কনস্টেবল তাঁর সিনিয়র সহকর্মী এবং দুটি বগিতে থাকা তিন যাত্রীকে গুলি করে হত্যা করেন। মৃত ট্রেন যাত্রীরা হলেন, আব্দুল কাদির মহঃ হুসেন ভানপুরওয়ালা(৪৮), আখতার আব্বাস আলি (৪৮) এবং সদর মহঃ হুসেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে অভিযুক্ত কনস্টেবল চেতন সিং (৩৪) এক মৃতের সামনে দাঁড়়িয়ে রয়েছেন। ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া) তাকে বলতে শোনা যাচ্ছে পাকিস্তান সে পরিচালনা হুয়ে ইয়ে।...আগর ভোট দেনা হ্যা, আগর হিন্দুস্তান মে রেহনা হ্যায় তো ম্যায় কেহতা হুঁ মোদী অর যোগী ইয়ে দো হ্যায়, অর আপকে ঠাকরে।
বিষয়টি নিয়ে আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, এটি একটি সন্ত্রাসবাদী হামলা, মুসলিমদের লক্ষ্য করে। এখানে মুসলিম বিদ্বেষী মন্তব্য করা হয়েছে। অভিযুক্ত আরপিএফ জওয়ান কি ভবিষ্যতে বিজেপির প্রার্থী হবেন? তাঁকে কি সরকার জামিনে মুক্ত করবে? মুক্তি পেলে কি তাঁকে মালা পরানো হবে? প্রশ্নগুলি করেছেন ওয়াইসি।
This is a terror attack that specifically targeted Muslims. It is the product of continuous anti-Muslim hate speech & unwillingness of @narendramodi to put an end to it. Will the accused #RPFJawan become a future BJP candidate? Will his bail be supported by the govt? Will he be… https://t.co/hEmlXni5np
— Asaduddin Owaisi (@asadowaisi) July 31, 2023
প্রসঙ্গত সোমবার এএসআই-এর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে আরপিএপ কর্মী তাঁর সহকর্মী এএসআই এহং মুম্বইগামী জয়পুর এক্সপ্রেসের তিন যাত্রীর ওপরে গুলি চালান বলে অভিযোগ। গুলি চালনার পরে দহিসরে রেল স্টেশনের কাছে ট্রেন থেকে লাফিয়ে পড়েন ওই আরপিএফ জওয়ান। যদিও পরে তাঁকে অস্ত্র-সহ গ্রেফতার করা হয়।

পশ্চিম রেলের চিফ সিকিউরিটি কমিশনার বলেছেন, অভিযুক্ত ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি ছুটি থেকে ফিরছিলেন। তিনি প্রথমে তাঁর পদস্থ আধিকারিককে গুলি করেন, তারপর যাঁরা সামনে আসেন, তাঁদেরকে গুলি করেন।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications