ভেন্টিলেশনে লড়াই হনমন্তাপ্পার, ফের 'মিরাকেল'-এর প্রার্থনায় গোটা গ্রাম
ধারওয়াড়, ১০ ফেব্রুয়ারি : এক 'মিরাকেল'-এ ছয় দিন বরফের নিচে থেকেও বেঁচে ফিরে এসেছে গ্রামের ছেলে। এখন কোমায় রয়েছে। ভেন্টিলেশনে থেকে জীবনের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন ল্যান্সনায়েক হনমন্তাপ্পা কোপ্পাড়।
উত্তর কর্ণাটকের ধারওয়াড় জেলার বেতাদূর গ্রামের অধিবাসীরা চাইছেন এমনই কোনও মিরাকেল ফের একবার ঘটুক। মঙ্গলবার হনমন্তাপ্পার হিমবাহের নিচে চাপা পড়ে ফিরে আসার ঘটনায় উল্লাসে ফেটে পড়েছিল গোটা গ্রাম। কিন্তু সন্ধে হতেই সেই উচ্ছ্বাস থেমে গিয়েছিল।

সিয়াচেন থেকে দিল্লিতে আহত হনমন্তাপ্পাকে উড়িয়ে এনে চিকিৎসা শুরু হলেও কোমায় চলে গিয়েছেন তিনি। অবস্থা এতটাই আশঙ্কাজনক যে ভেন্টিলেশনে রয়েছেন। আর তাই উল্লাস থামিয়ে রেখে হনুমন্তাপ্পার জীবনের জন্য প্রার্থনায় বসেছে গোটা গ্রাম।
রমেশ কোপ্পাড় নামে এক গ্রামবাসী জানিয়েছেন, একেবারে অলৌকিকভাবে হনুমন্তাপ্পা বেঁচে ফিরেছে। আমরা চাইছি ফের অলৌকিক কিছু ঘটে ও সুস্থ হয়ে উঠুক। আর এজন্য গোটা গ্রাম একজোট হয়ে প্রার্থনায় বসেছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবারই হনমন্তাপ্পার মা ও স্ত্রী দিল্লি উড়ে গিয়েছেন। অসুস্থ ছেলের পাশেই রয়েছেন তাঁরা। আর এই ঘটনায় ছেলের প্রাণ বাঁচানোর জন্য ভগবানকে ধন্যবাদও জানিয়েছেন। তবে ফের একবার ভগবানকে ধন্যবাদ জানাতে পারে কিনা হনুমন্তাপ্পার পরিবার সেটাই এখন দেখার।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications