ব্যান্ড বাজিয়ে আরিয়ানকে অভ্যর্থনা মন্নতে, বাজি পুড়িয়ে উল্লাস শাহরুখ অনুরাগীদের
ব্যান্ড বাজিয়ে আরিয়ানকে অভ্যর্থনা মন্নতে, বাজি পুড়িয়ে উল্লাস শাহরুখ অনুরাগীদের
শাহরুখের বাড়ির সামনে উৎসবের মেজাজ আজ। আরিয়ান খান বাড়ি ঢুকতেই ব্যান্ডবাজানো শুরু হয়ে যায়। ভাঙড়া নাচতে শুরু করেন তাঁর অনুরাগীরা। পুড়তে শুরু করে বাজি। প্রবল উল্লাসে নাচতে শুরু করেন শাহরুখের অনুরাগী। ২৮ দিন পর যেন যুদ্ধ জয় করে বাড়ি ফিরলেন আরিয়ান। ছেলেকে বাড়িতে ফেরাতে দিন রাত এক করে ফেলেছিলেন শাহরুখ খান।

ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন শাহরুখ
২৮ দিন পর ছেলেকে কাছে পেলেন বাদশাহ। ছেলেকে আনতে যাবেন হয়তো বিনিদ্র রজনী কাটিয়েছেন শাহরুখ-গৌরী। সাত সকালেই কিং খান পৌঁছে গিয়েছিলেন আর্থাররোড জেলে। গত পরশু থেকেই মন্নতের সামনে ভিড় করতে শুরু করেছিলেন অনুরাগীরা। তাঁরা এদিন সকালেও হাজির হয়েছিলেন। গত তিন দিন ধরে মন্নতে যেন উৎসবের আমেজ। আলোয় সেজেছে মান্নত। সময়ের আগেই দীপাবলি এসে গিয়েছে শাহরুখের বাড়িতে। শাহরুখের যখন আর্থার রোড জেলে পৌঁছন তখন জামিনের কাগজপত্র যাচাইয়ের কাজ প্রায় শেষ করে ফেলেছিলেন জেল কর্তৃপক্ষ। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি শাহরুখকে। কিছুক্ষণের মধ্যেই খুলে যায় জেলের গেট। বেরিয়ে আসেন আরিয়ান খান। সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ফেলেন শাহরুখের দেহরক্ষীরা। আর সময় নষ্ট করেননি তিনি। গাড়িতে উড়ে সঙ্গে সঙ্গে মন্নতের উদ্দেশ্যে রওনা হয়ে যান। অল্প সময়ের মধ্যেই মন্নতে পৌঁছে যান তাঁরা।

ব্যান্ড বাজিয়ে আরিয়ানকে অভ্যর্থন
সকাল থেকেই উৎসবের আমেজ শাহরুখের বাড়ির সামনে। ব্যান্ড পার্টি নিয়ে শাহরুখের বাড়ির সামনে হাজির হয়েছিলেন তাঁর অনুরাগীরা। তার সঙ্গে ওয়েল কাম আরিয়ান লেখা প্ল্যাকার্ড নিয়ে ঘুরছিলেন তাঁরা। মন্নতের চারপাশে এলাহি আয়োজন করে ফেলেছেন তাঁর অনুরাগীরা। এই ছবি গত তিনদিন ধরেই দেখা যাচ্ছে শাহরুখের বাড়ির সামনে। আরিয়ানকে নিয়ে শাহরুখের গাড়ি মান্নতে পৌঁছতেই শুরু বয়ে যায় বাজনা। তার সঙ্গে ভাঙড়া নাচ শুরু হয়ে যায়। বাজি পোড়াতে শুরু করেন তাঁর অনুরাগীরা। উল্লাসে আনন্দ শুরু হয়ে যায় মান্নতের সামনে। ২৮ দিন যেন ২৮ বছরের মত কেটেছে শাহরুখ-গৌরীর কাছে।

বলিউডের তারকাদের শুভেচ্ছা
আরিয়ান খান জামিন পেতেই বলিউডের তারকারা শাহরুখকে শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছিলেন। টুইটে শাহরুখতে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। অনৈতিক ভাবে আরিয়ানকে জামিন দেওয়া হচ্ছিল না বলে দাবি করেছিলেন একাধিক অভিনেতা। তাঁরা জানিয়েছিলেন। জোর করে আটকে রাখা হয়েছে আরিয়ানকে। আর তারকা পুত্র বলে বেশি বেশি করে হাইলাইট করা হচ্ছে পুরো ঘটনাকে। সুনীল শেট্টি থেকে শুরু করে সোনু সুদ, স্বরা ভাস্কর সকলেই শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন এই ঘটনায়। ছেলের জামিন করাতে দিন রাত এক করে দিয়েছিলেন শাহরুখ খান। এনসিবি আরিয়ানের বিরুদ্ধে দৈনিক মাদক সেবনের অভিযোগ করেছে। সেকারণে প্রতিদিন এনসিবির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে আরিয়ানকে। প্রতিদিন শাহরুখ সকাল ১১টা থেকে ১২টার মধ্যে এনসিবির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

বন্ডে সই করেছেন জুহি চাওলা
শাহরুখের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু জুহি চাওলা। গতকাল মুম্বইয়ের সেশন কোর্টে গিয়ে আরিয়ানের জামিনের বন্ডে সই করেছেন তিনি। ১ লক্ষ টাকার বন্ডে আরিয়ানকে জামিন দিয়েছে আদালত। তাতে গ্যারেন্টার হয়েছেন অভিনেত্রী জুহি চাওলা। অর্থাৎ কোনও ভাবে যে জামিনের কোনও শর্তের লঙ্ঘন করেন আরিয়ান খান তাহলে তার জন্য আদালতকে ১ লক্ষ টাকা দিতে হবে জুহি চাওলাকে। এদিকে দাদা বাড়ি ফিরেছে জানতে পেরেছেন সুহানা খানও। তড়িঘড়ি আমেরিকা থেকে বাড়ি ফিরছেন তিনি।












Click it and Unblock the Notifications