Arvind Kejriwal: জেল মুক্তি হল না কেজরিওয়ালের, তিহাড়ে ঠাঁহ হচ্ছে মুখ্যমন্ত্রীর
জেল থেকে ছাড়া পাওয়া হল না। আপাতত জেলেই থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। ইডি হেফাজতে অবশ্য থাকছেন না তিনি। আদালত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে থাকবেন কেজরিওয়াল।
দিল্লির তিহাড় জেলে রাখা হবে অরবিন্দ কেজরিওয়ালকে। আজই তাঁকে সেখানে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। জেলে কেজরিওয়াল তিনটি বই নিয়ে যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন। ভগবত গীতা, রামায়ণ এবং নিরজ চৌধুরীর লেখা How PM Decides।

কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে গতকাল ইন্ডিয়া জোট দিল্লিতে বিশাল সভা করেছে। সেই সভায় উপস্থিত ছিলেন কেজরিওয়ালের স্ত্রী এবং হেমন্ত সোরেনের স্ত্রী। কেজরিওয়ালের স্ত্রী দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী সিংহ। তিনি সঠিক সময়ে বেরিয়ে এসে কাজ করবেন। তাঁকে আটকে রাখতে পারবে না মোদী সরকার।
আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে আদালতে কিংপিন বলে দাবি করেছে ইডি। ৯ বার ইডির সমন এড়ানোর পর কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোটের আগে কেজরিওয়ালের গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বিরোধীরা। এক যোগে সব রাজনৈতিক দল কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদ জানিয়েছিলেন।
এদিকে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করা হয়েছে। সিবিআই স্পেশাল আদালতে পেশ করা হয়েছিল তাঁকে। সেখানে কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করেন তিনি। সিবিআই আদালতের বিচারপতি কাবেরী বাওজা বলেছেন, ইডির হেফাজত থেকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
ইডির অভিযোগ করেছেন অরবিন্দ কেজরিওয়ালের যে চারটি ফোন উদ্ধার করা হয়েছিল। কিন্তু কোনও ফোনের পাসওয়ার্ড দিতে চাইছেন না তিনি। শেষে ফোনগুলি খোলার জন্য বিশেষজ্ঞদের সাহায্য করছেন তাঁরা। কেজরিওয়ালকে তিহাড় জেলে নিয়ে যাওয়ার আগে নিরাপত্তা বাড়ানো হয়েছে সেখানে। ইতিমধ্যেই জেস সুপার উচ্চ পর্যায়ের বৈঠক সেরে ফেলেছেন।
তিহাড় জেলের ৫ নম্বর সেলে রাখা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে। সেকারণে সেই সেলটি স্যানিটাইজ করা হয়েছে। আজ বিকেলেই সেখানে নিয়ে যাওয়া হবে কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে কেজরিওয়ালের বিরুদ্ধে। সেই টাকা গোয়ার নির্বাচনে হাওলার মাধ্যমে ব্যবহার করার অভিযোগ উঠেছে।












Click it and Unblock the Notifications