Delhi Assembly Elections 2025: সাতটা আসন হারাতে চলেছেন কেজরিওয়াল! ভোটের আগেই বড় ইঙ্গিত সুপ্রিমোর
Delhi Assembly Elections 2025: আগামী পাঁচ তারিখ বুধবার দিল্লি নির্বাচন। আজ সোমবার পাঁচটা বাজতেই শেষ হয়েছে প্রচার। আর প্রচারের শেষবেলায় দিল্লির বুকে একেবারে ঝড় তুলল আম আদমি পার্টি। মাটি কামড়ে প্রচার সারলেন বিজেপি এবং কংগ্রেসের প্রার্থীরা।
এবার দিল্লির বুকে মূলত ত্রিমুখী লড়াই (Delhi Assembly Elections 2025) । লড়াই হবে বিজেপি (bjp), আপ (AAP) এবং কংগ্রেসের (Congress) সঙ্গে। তিনদলই এবার দিল্লির বুকে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। এর মধ্যে আসন পাওয়া নিয়ে ভবিষ্যবানী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)।

Delhi Assembly Elections 2025: কতগুলি আসন পেতে পারে আপ
প্রচারের শেষলগ্নে রাজধানীর একাধিক জায়গায় আজ সোমবার রোড শো করেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ঠিক কতগুলি আসন পেতে পারে তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেন। বলেন, মহিলারা যদি ভোদানে এগিয়ে আসে এবং পুরুষদেরও আম আদমি পার্টিকেই ভোট দেওয়ার জন্য উৎসাহ দেয় তাহলে এবার ৬০ টি আসন আপ জিততে পারে বলে দাবি করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।
তবে এই আসন পাওয়ার ক্ষেত্রে মহিলাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি। আর তা যদি না হয় তাহলে ৫৫ টি আসন দিল্লি বিধানসভায় আপ পাবে বলেও আত্মবিশ্বাস দেখা যায় কেজরিওয়ালের বক্তব্যে। যদিও বিজেপির দাবি, দিল্লির নির্বাচনে এবার 'বদল' ঘটবে। ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে বলেও দাবি নেতৃত্বের।
ये चुनाव महिलाओं का चुनाव है, सभी महिलाएं वोट डालने जाएं।
— AAP (@AamAadmiParty) February 3, 2025
-@ArvindKejriwal pic.twitter.com/RwQBD3iMv9
Delhi Assembly Elections 2025: বিজেপিকে তীব্র আক্রমণ
প্রচারের শেষ লগ্নে বিজেপিও তীব্র আক্রমণ শানান কেজরিওয়াল। বলেন, বিজেপি বলছে তিনটি আসনেই আটকে যাবে নাকি আপ। কিন্তু তিনটি আসন তো বটেই, অন্যান্য সমস্ত আসনেই আম আদমি পার্টি ঐতিহাসিক ফল পাবে বলেও আশা প্রকাশ করেন সুপ্রিমো। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications