Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Arvind Kejriwal: 'মোদী ক্ষমতায় ফিরলে মমতাদিদি গ্রেফতার হবেন', বিস্ফোরক দাবি কেজরিওয়ালের

আজ জেল থেকে ছাড়া পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে ছাড়া পেয়েই সাংবাদিক বৈঠক করেন তিনি। সেই সাংবাদিক বৈঠকে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। কেজরিওয়াল বলেছেন, বিজেপিই তাঁকে জেলে পাঠিয়েছিল।

মোদী আবার যদি ক্ষমতায় আসেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে পাঠাবেন। এমনকী বিরোধী দলের কোনও নেতাকেই ছাড়বেন না প্রধানমন্ত্রী মোদী। মমতাদিদিকে যেমন জেলে পাঠাবেন তেমন তালিকায় অখিলেশ সহ একাধিক বিরোধী দলের নেতা।

Arvind Kejriwal

একে একে বিরোধী দলের সব নেতাকেই মোদী জেলে পাঠাবেন। হেমন্ত সোরেনকে জেলে পাঠিয়েছেন। এবার এবার মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্টালিন, তেজস্বী যাদব, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরে সহ বিরোধী দলের সব নেতাকে টার্গেট করে করে জেলে ভরবে মোদী শাহরা।

অরবিন্দ কেজরিওয়াল আরও দাবি করেছেন, এবার প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নেবেন নরেন্দ্র মোদী। তাঁর জায়গায় প্রধানমন্ত্রী পদে বসবেন অমিত শাহ। কেজরিওয়ালের এই মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, নরেন্দ্র মোদীই হবেন তৃতীয়বারের প্রধানমন্ত্রী। এবং তিনি তাঁর পুরো কার্যকাল শেষ করে যাবেন।

কেজরিওয়ালকে গতকালই সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে। আবগারী দুর্নীতি মামলার কিংপিন অভিযোগ ইডি তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে দিল্লির আবগারী নীতি বদল করে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এবং গোয়ার বিধানসভা নির্বাচনে হাওয়ালার মাধ্যমে সেই টাকা খাটানো হয়েছে বলে দাবি করেছে ইডি। এতোদিন দিল্লির তিহাড় জেলে ছিলেন কেজরিওয়াল। জেল থেকেই তিনি সরকারের কাজ পরিচালনা করেছেন। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি।

কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছিলেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে সরব হয়েছিলেন। গতাকাল সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের অন্তকর্বর্তী জামিন মঞ্জুর করে। আগামী ১ জুন পর্যন্ত জামিনে থাকবেন কেজরিওয়াল। এই সময়ে তিনি প্রচারে অংশ নিতে পারবেন। তবে ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে। কেজরিওয়ালের জামিনের কথা শোনার পরেই সোশ্যাল মিডিয়ায় স্বাগত জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মাঝে কেজরিওয়ালের জামিন বিরোধীদের চাঙ্গা রাখবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+