মালিয়া ইস্যুতে সর্বৈব মিথ্যা বলছেন জেটলি, প্রমাণ পেশ করে দাবি রাহুল গান্ধীর

মালিয়া প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে কড়া আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

বিজয় মালিয়া লন্ডনে ওয়েস্ট মিনস্টার আদালতের বাইরে দাঁড়িয়ে স্পষ্ট বলেন, দেশ ছাড়ার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করে বিষয়টি নিষ্পত্তির প্রস্তাব দেন তিনি। জানান, টাকা তিনি ফেরত দেবেন। তার আগে মীমাংসা করতে চান। আর সেই প্রসঙ্গে বুধবার বিবৃতি দিয়ে অরুণ জেটলি জানিয়ে দেন, বিজয় মালিয়াকে কোনও অ্যাপয়েন্টমেন্ট তিনি দেননি। সংসদে দুই বছর আগে একবার পিছন থেকে ছুটে এসে মালিয়া তাঁকে কিছু বলার চেষ্টা করেন। তবে তিনি তাতে কর্ণপাত করেননি। ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তারপর দুদিন পরে ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত মালিয়া দেশ ছেড়ে চলে যান।

মালিয়া ইস্যুতে সর্বৈব মিথ্যা বলছেন জেটলি, দাবি রাহুল গান্ধীর

এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে কড়া আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। স্পষ্ট দাবি করলেন, বিজয় মালিয়া ইস্যুতে জেটলি যা বলছেন তা সর্বৈব মিথ্যা। সবকিছু জেনে, বৈঠক ও তার পরে পরামর্শ করেই বিজয় মালিয়াকে দেশ ছাড়তে বলে কেন্দ্র।

একজন ঋণখেলাপির সঙ্গে দেখা হওয়ার পরও কেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কাউকে জানালেন না? সংসদে দাঁড়িয়ে মালিয়া জেটলিকে ঘটনা বলার পরও কেন তিনি পুলিশকে বলে তাকে গ্রেফতার করলেন না? যার মানে এটাই হয়ে যে, কোনও গোপন সমঝোতা হয়ে গিয়েছিল। তাই অবিলম্বে জেটলির এই বিষয়ে সত্যি কথা বলে পদত্যাগ করা উচিত। এমনটাই দাবি করেছে কংগ্রেস।

এদিন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা পিএল পুনিয়াকে নিয়ে এসে প্রমাণ দেওয়ার চেষ্টা করেন রাহুল গান্ধী। পুনিয়া স্পষ্ট জানান, ২০১৬ সালে ১ মার্চ তিনি সংসদের ভিতরে দুজনকে ১৫-২০ মিনিট কথা বলতে দেখেন। তার ২দিনের মধ্যে মালিয়ার দেশ ছাড়ার কথা সারা দেশ জানতে পারে। অথচ জেটলি তা অস্বীকার করছেন। তাই গোটা বিষয়তেই মিথ্যার জাল বুনছে কেন্দ্র, তা সাংবাদিক সম্মেলন করে প্রমাণ করার চেষ্টা করল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+