‘আমাকেও হাজতে ঢোকান’, মোদী বিরোধী পোস্টার কাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল

আমাকেও গ্রেফতার করুন, দিল্লির পোস্টার কাণ্ডে টুইট করে দাবি রাহুল গান্ধীর

করোনা সঙ্কটের আবহে দিল্লিতে মোদী বিরোধী পোস্টার কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন কমপক্ষে ১৭ জন। ভ্যাকসিনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দিল্লির পোস্টার দেওয়ায় ২৫ জনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। তালিকায় রয়েছেন রিক্সাচালক সহ বিভিন্ন দরিদ্র শ্রেণির মানুষ। এবার তা নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

টুইটারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ রাহুলের

টুইটারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ রাহুলের

প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনা ভাইরাস মহামারীর পরিচালনার সমালোচনা করে রাজধানীতে গত কয়েকদিন আগে কয়েকটি পোস্টার পড়েছিল। সঙ্কটকালে কেন ভ্যাকসিন বিদেশে পাঠানো হয়েছিল সেই প্রশ্নই তোলা হয়েছিল ওই পোস্টারে। যা নিয়ে গত দুদিনব্যাপী উত্তাল দিল্লির রাজ্য-রাজনীতি। এবার এই ঘটনার রেশ ধরে একের পর এক গ্রেফতারির পরেই ক্ষোভ উগড়ে দেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।

গ্রেফতারির দাবি রাহুলের

এমনকী টুইটারে কেন্দ্রের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে নিজেকেই গ্রেফতারের দাবি জানিয়েছেন রাহুল। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শুধু রাহুল নন, অনেক কংগ্রেস নেতা দিল্লি পুলিশের পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। সমালোচনা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও। এদিকে যে পোস্টার গুলি নিয়ে বিতর্ক তাতে লেখা ছিল, "মোদীজি আমাদের বাচ্চাদের ভ্যাকসিন কেন বিদেশে পাঠিয়ে দিয়েছেন"? এদিন রাহুলের টুইটেই সেই একই স্লোগান জুড়ে দেওয়া হয়। আর তার সঙ্গেই প্রতিবাদ স্বরূপ তোলা হয় গ্রেফারির দাবি।

 বাড়তে পারে এফআইআর-র সংখ্যা

বাড়তে পারে এফআইআর-র সংখ্যা

সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকেই এ ধরনের পোস্টারগুলির উপস্থিতি নিয়ে জনসাধারণকে সতর্ক করে পুলিশ। পরবর্তীতে দিল্লি পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা পদক্ষেপ নেন বলে জানা যায়। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় ২০টির বেশি এফআইআর দায়ের হয়েছে বলেও জানা যাচ্ছে। বিষয়ে আরও অভিযোগ এলে এফআইআরের সংখ্যাও বাড়তে পারে বলে জানানো হয়েছে দিল্লি পুলিশের তরফে।

 কেন্দ্রের সমালোচনায় কংগ্রেস

কেন্দ্রের সমালোচনায় কংগ্রেস

অন্যদিকে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নীতি নিয়ে বারবার সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। একাধিকবার আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধীও। প্রশ্ন তুলেছেন লকডাউনের কার্যকারিত, এমনকী কেন্দ্রের টিকা নীতি নিয়েও। সরব হয়েছেন করোনাকালে কেন্দ্রের সেন্ট্রাল ভিস্টা প্রকল্প নিয়েও। যা নিয়ে বারংবার উত্তপ্ত হয়েছে দিল্লির রাজ্য-রাজনীতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+