জঙ্গি হলে কেজরিওয়ালকে গ্রেফতার করুর বিজেপি! চ্যালেঞ্জ আম আদমি পার্টির

দিল্লি নির্বাচনের দিনক্ষণ যত এগোচ্ছে ততই বাকযুদ্ধে লিপ্ত হচ্ছে বিজেপি ও আম আদমি পার্টি। এবার বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে আম আদমি পার্টির দাবি, বিজেপি নেতাদের কথা মতো যদি অরবিন্দ কোজরিওয়াল জঙ্গি হয়ে থাকেন তবে তাঁকে গ্রেফতার করুক বিজেপি সরকার।

দ্বিতীয়বার কেজরিওয়ালকে জঙ্গি আখ্যা

প্রসঙ্গত, আজ বিজেপির তরফে দ্বিতীয়বার কেজরিওয়ালকে জঙ্গি আখ্যা দিয়ে বিতর্ক উস্কে দেওয়া হয়। দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, 'কেজরিওয়াল নির্দোষ মুখ বানিয়ে জিজ্ঞাসা করছেন যে তিনি সন্ত্রাসী কিনা! আমি বলতে চাই, আপনি সন্ত্রাসবাদী। এর পক্ষে অনেক প্রমাণ রয়েছে। আপনি নিজেই বলেছিলেন আপনি নৈরাজ্যবাদী। সন্ত্রাসবাদী ও নৈরাজ্যবাদীর মধ্যে খুব একটা পার্থক্য নেই।'

কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ আদিত্যনাথের

কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ আদিত্যনাথের

এদিকে কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দেগেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথও। দিল্লিক বিকাশপুরীতে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে বলেন, 'একজন পাকিস্তানি মন্ত্রী কেন অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে বক্তব্য দিচ্ছেন? কারণ তিনি জানেন যে কেবলমাত্র কেজরিওয়ালই শাহিনবাগের প্রতিবাদকারীদের বিরিয়ানি খাওয়াতে পারবেন।'

'দিল্লিতে কেজরিওয়ালের মতো সন্ত্রাসবাদী আছে'

'দিল্লিতে কেজরিওয়ালের মতো সন্ত্রাসবাদী আছে'

এর আগে কেজরিওয়ালকে জঙ্গি আখ্যা দিয়েছিলেন বিজেপি নেতা পরবেশ ভর্মা। বিজেপি নেতার কথায়, 'দিল্লিতে কেজরিওয়ালের মতো অনেক নাটওয়ারলাল এবং সন্ত্রাসবাদী আছে। আমি বুঝতে পারি না যে কাশ্মীরের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়তে হবে না দিল্লির কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়তে হবে।'

সরব হন কেজরিওয়াল

সরব হন কেজরিওয়াল

এরপরই এই বক্তব্যের বিরুদ্ধে সরব হন কেজরিওয়াল। কেজরিওয়াল বলেন, 'আমি ডায়াবেটিসে আক্রান্ত একজন ব্যক্তি। আমি দিনে ৪ বার ইনসুলিন নেই। যদি ডায়াবেটিস আক্রান্ত কোনও ব্যক্তি ইনসুলিনে থাকে এবং যদি ৩-৪ ঘন্টার বেশি সময় যাবত কিছু না খায় তবে তারা মারা যায়। এমন পরিস্থিতিতে আমি দু'বার দুর্নীতির বিরুদ্ধে অনশন করেছি, একবার ১৫ দিনের জন্য এবং পরে ১০ দিনের জন্য। প্রত্যেক ডাক্তার বলেছিলেন যে কেজরিওয়াল চব্বিশ ঘণ্টার বেশি বাঁচবেন না, আমি আমার জীবন দেশের জন্য বাজি রেখেছিলাম। আমি কী ভাবে সন্ত্রাসী হতে পারি? আমাকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়ায় আমার মা-বাবা খুব দুঃখ পেয়েছেন। তাঁরা মর্মাহত।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+