কাশ্মীরে অব্যাহত হিংসা! ১ সেনা কমান্ডার ও ২ সাধারণ নাগরিকের মৃত্যু

জঙ্গিদের সঙ্গে গুলি যুদ্ধে মৃত্যু হল এক সেনা কমান্ডারের। জম্মু কাশ্মীরের কুপওয়ারার জঙ্গলে এই ঘটনাটি ঘটেছে। হিংসাশ্রয়ী বিক্ষোভকারীদের সরাতে গিয়ে নিরাপত্তা বাহিনী গুলি চালালে এক নাগরিকের মৃত্যু

জঙ্গিদের সঙ্গে গুলি যুদ্ধে মৃত্যু হল এক সেনা কমান্ডারের। জম্ম ও কাশ্মীরের কুপওয়ারার জঙ্গলে এই ঘটনাটি ঘটেছে। অন্যদিকে, কুপওয়ারায় হিংসাশ্রয়ী বিক্ষোভকারীদের সরাতে গিয়ে নিরাপত্তা বাহিনী গুলি চালালে এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়।

কাশ্মীরে অব্যাহত হিংসা! ১ সেনা কমান্ডার ও ২ সাধারণ নাগরিকের মৃত্যু

উত্তর কাশ্মীরের সাদু গঙ্গায় ৩ প্যারা রেজিমেন্টের সিপাই মুকুল মীনার মৃত্যু হয়েছে জঙ্গিদের গুলিতে। জঙ্গলে জঙ্গিরা আশ্রয় নিয়েছে, এই খবর পাওয়ার পরেই মঙ্গলবার সেখানে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

অন্যদিকে, খালিদ গফর নামে এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে। কুপওয়ারার তেহগামে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছোড়ে। সেই ঘটনা হিংসাত্মক রূপ নিলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। সাধারণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ-প্রশাসনের কর্তারা এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

আলাদা একটি ঘটনায় দুর্ঘটনামূলক বিস্ফোরণে ছয় বছরের এক বালকের মৃত্যু হয়েছে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে। ঘটনায় চারজন আহত হয়েছেন। বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

হিংসার জেরে বারামুলা এবং বানিহালের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। দক্ষিণ কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+