Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Doda Encounter: সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ ভারতীয় সেনার এক ক্যাপ্টেন! খতম চার জঙ্গি? জোর জল্পনা

Doda Encounter: সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ ভারতীয় সেনাবাহিনীর এক ক্যাপ্টেন! পাল্টা যদিও চার জঙ্গিকে খতম করা হয়েছে বলে দাবি সেনার। আর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ভূস্বর্গে। ঘটনার পরেই ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশ।

একই সঙ্গে (Doda Encounter) জম্মু-কাশ্মীর জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। জঙ্গিদের খোঁজেও চলছে তল্লাশি। জানা যাচ্ছে, জম্মুর উধমপুর জেলার পাটনিটপ ও ডোডা জেলায় সীমান্ত এলাকার জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এমনই তথ্য আসে সেনাবাহিনীর কাছে।

Doda Encounter

আর এরপরেই (Doda Encounter) জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে সেনাবাহিনী। মঙ্গলবার থেকে এই সার্চ অপারেশন শুরু হয়। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গিদের ঘাঁটিতে পৌঁছে যায় সেনাবাহিনীর আধিকারিকরা। সেখান থেকে বহু অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, একাধিক বন্দুকও উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে।

সেনাবাহিনীর অনুমান, বড়সড় অপারেশন চালাতেই জঙ্গিরা ওই এলাকায় জোড়ো হয়েছিল। অন্যদিকে সেনাবাহিনীকে দেখেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জঙ্গিদের টার্গেট করে গুলি চালায় বাহিনীও। দু'পক্ষের মধ্যেই ব্যাপক গোলাগুলি শুরু হয়। সেনাবাহিনীর কড়া প্রত্যাঘাতে কার্যত পিছু হঠতে শুরু করে জঙ্গিরা। মনে করা হচ্ছে, এরপরেই ওই ঘাঁটি ছেড়ে জঙ্গিরা পালিয়ে যায়। সমস্ত হাতিয়ার এবং অস্ত্র ফেলেই এলাকা ছাড়ে বলে মনে করা হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। যদিও পরে জঙ্গিদের পুরো ঘিরে ফেলে সেনাবাহিনীর জওয়ানরা। দুপক্ষের গোলাগুলিতে পরে সেনাবাহিনীর এক ক্যাপ্টেন শহিদ হন। জানা যাচ্ছে, ওই শহিদ ক্যাপ্টেন ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসে ছিলেন। পাল্টা চার জঙ্গিও খতম হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও নিশ্চিত ভাবে সেনাবাহিনীর তরফে কিছু জানানো হয়। তবে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

গত কয়েক মাসে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরে। বেশ কয়েকজন জওয়ান শহিদ হপয়েছেন। কেন এমন অবস্থা? পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেরতৃতবে চলছে এই বৈঠক। যেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিতি রয়েছেন বলে জানা যাচ্ছে। রয়েছেন একাধিক নিরাপত্তা এজেন্সির শিরঘ আধিকারিকরাও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+