কাশ্মীরে রক্তগঙ্গা বইয়ে দিতে লস্কর কোন পরিকল্পনা করছে! জঙ্গিদের বিস্ফোরক স্বীকারোক্তি
অগাস্ট মাসের ২২ আর ২৩ তারিখ উপত্যকার বারামুল্লা সেক্টরে গ্রেফতার হয় পাকিস্তানের নিবাসী খালিল মহম্মদ ,মোজাম খোকার। প্রসঙ্গত, যেদিন তারা ধরা পড়ে সেই সময় কাশ্মীর থেকে তুলে নেওয়া হয়েছে ৩৭০ ধারা।
অগাস্ট মাসের ২২ আর ২৩ তারিখ উপত্যকার বারামুল্লা সেক্টরে গ্রেফতার হয় পাকিস্তানের নিবাসী খালিল মহম্মদ ,মোজাম খোকার। প্রসঙ্গত, যেদিন তারা ধরা পড়ে সেই সময় কাশ্মীর থেকে তুলে নেওয়া হয়েছে ৩৭০ ধারা। ফলে, ভূস্বর্গ থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া পরবর্তী সময়ে কাশ্মীরে ক্রমাগত ঢুকে চলেছে জঙ্গিরা। আর এমনই অনুপ্রবেশকারী দুই জঙ্গি খালিল মহম্মদ ও মোজাম খোকার। নিজেদের স্বীকারোক্তিতে তারা তুলে ধরেছে বিস্ফোরক বক্তব্য।

লস্কর কোন পরিকল্পনা করছে?
ভারতীয় সেনার তরফে একটি ভিডিও এদিন পেশ করা হয়। যেখানে ধৃত জঙ্গিরা জানিয়েছেন, জঙ্গ সংগঠন লস্করের সদস্যরা ভারত-পাকিস্তান সীমান্তের ওপারে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে অনবরত ঘোরাফেরা করে। আর তারাই ভারতে নাশকতা চালানোর চেষ্টা করছে।

জঙ্গিদের অকপট স্বীকারোক্তি
ধৃত জঙ্গিরা সাফ জানিয়েছে ভিডিওতে যে, তারা পাকিস্তানের বাসিন্দা। আর সেখান থেকে লস্কর এ তৈবা ভারতে তাদের পাঠায়। সেনার তরফে জানানো হয়েছে এই দুই ধৃত জঙ্গি রেইকি করছিল এলাকা সম্পর্কে। আর তার দ্বারাই নাশকতার ছক ছিল জঙ্গিদের।
|
'পাকিস্তানি জঙ্গি সংগঠন ভারতে জঙ্গি অনুপ্রবেশ করাতে মরিয়া'
এদিন এক প্রেস কন্ফারেন্সে ভারতীয় সেনার অফিসাররা জানিয়েছেন, পাকিস্তান অনবরত চেষ্টা করছে ভারতের মধ্যে জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর। এরজন্য জঙ্গিদের গোষ্ঠীকে ভারতে প্রবেশ করাচ্ছে পাকিস্তান। যাতে কাশ্মীরের শান্তি বিঘ্নিত হয় ও সেখানে একের পর এক নাশকতা ঘটাতে পারে জঙ্গি সংগঠন লস্কর।












Click it and Unblock the Notifications