উপত্যকায় জঙ্গি দমন অভিযানে এবার একযোগে সেনা, বায়ুসেনা, নৌসেনা
উপত্যকা থেকে জঙ্গি নির্মুল করতে তৎপর কেন্দ্র। জঙ্গি দমন অভিযানে একযোগে কাজ করবে সেনা বাহিনী, নৌসেনা এবং বায়ুসেনা।
উপত্যকা থেকে জঙ্গি নির্মুল করতে তৎপর কেন্দ্র। জঙ্গি দমন অভিযানে একযোগে কাজ করবে সেনা বাহিনী, নৌসেনা এবং বায়ুসেনা। তিন বাহিনীর বিশেষ দক্ষ অফিসারদের এই কাজে নিয়োগ করা হয়েছে। উপত্যকা থেকে জঙ্গিদের নিশ্চিহ্ন করতে আর বেশি অপেক্ষা করতে নারাজ কেন্দ্র। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোেপর পরেও একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। কাশ্মীরকে নানা ভাবে অস্থির করে তোলার েচষ্টা করেছে জঙ্গিরা। সেনাবাহিনীও সাফল্যের সঙ্গে জঙ্গিদমন অভিযান চালিয়েছে।

জঙ্গি নির্মুল অভিযান
কাশ্মীরকে জঙ্গি মুক্ত করতে তৎপর হয়েছে কেন্দ্র। কোনওভাবেই কাশ্মীরে জঙ্গির অস্তিত্ব থাকতে দিতে চাইছেন না তাঁরা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর নানা ভাবে কাশ্মীরকে অশান্ত করে তোলার চেষ্টা চালিয়েছে জঙ্গিরা। সেনাবাহিনী তৎপরতার সঙ্গে তার মোকাবিলা করেছে। বেশ কয়েকজন জঙ্গিকে তারা নিকেশও করেছে। কিন্তু এবার একেবারেই শান্তি স্থাপনে মরিয়া সরকার। সেকারণে সেনা, নৌসেনা, বায়ুসেনা তিন বাহিনীকেই কাজে লাগিয়েছে তারা।

জঙ্গি দমনে সেনার দক্ষ কোম্পানি
জঙ্গি দমনে সেনাবাহিনীর দক্ষ কোম্পানিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধা সেনার বিশেষভাবে দক্ষ জওয়ানরা কাজ করবে কাশ্মীরে। যাদের আর্মি প্যারা বলা হয়ে থাকে। এরা জঙ্গি দমনে বিশেষ ভাবে দক্ষ। বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। ইতিমধ্যেই শ্রীনগরে কাজ করতে শুরু করে দিয়েছে তারা। আর্ম ফোর্স স্পেশাল অপারেশন ডিভিশন ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে কাশ্মীরের বিভিন্ন এলাকায়।

বায়ুসেনার বিশেষ বাহিনী
বায়ুসেনার বিশেষ বাহিনীও কাজ করতে শুরু করেছে উপত্যকায়। এয়ারফোর্স গার্ড স্পেশাল ফোর্স কাজ করছে কাশ্মীরের বিভিন্ন এলাকায়। ইতিমধ্যেই কাশ্মীরে রাখ হাজি নামে বিশেষ অপারেশন জানিয়ে বায়ুসেনার এই বিশেষ বাহিনী ৬ জঙ্গিকে নিকেশ করেছে। এঁদের নেতৃত্বে ছিলেন অশোক চক্র পাওয়া বায়ুসেনা আধিকািরক কর্পোরাল জেপি নিরালা।

নৌসেনার বিশেষ বাহিনী
নৌসেনার বিশেষ বাহিনীও কাজ শুরু করে দিয়েছে উপত্যকায়। মার্কোস বাহিনী কাজ করছে। ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করছে মার্কোস বাহিনী। কাশ্মীরের ওয়ালুর হ্রদ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে নৌসেনার মার্কোস কমান্ডোরা। বায়ুেসনাও সঙ্গে যৌথ ভাবে কাজ করছে তারা। কচ্ছ রিজিওনে কাজ করা বিশেষ দক্ষ নৌসেনা অফিসারদের মোতায়েন করা হয়েছে কাশ্মীরের বিভিন্ন এলাকায়।
-
মধ্যপ্রাচ্যে উত্তেজনা! ভারতে তেল সঙ্কট নিরসনে এগিয়ে আসতে রাজি রাশিয়া, তবে... -
বোসের পদত্যাগে বিস্মিত মমতা, পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বভার কাকে? -
রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন পেশ তৃণমূলের চার প্রার্থীর, বিজেপির রাহুলের পাশে থাকলেন শমীক-শুভেন্দু -
সপ্তাহান্তে বদলাবে আবহাওয়া! এই দিন থেকেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
রাজনীতির মঞ্চে কোয়েল মল্লিক! 'মানুষের জন্য কাজ করার সুযোগ পেলে...', মনোনয়ন জমা দেওয়ার আগে কী বললেন তিনি? -
কমিশনের বেঞ্চ আসার আগে রাজ্য উত্তাল, ধর্মতলায় ধর্নায় বসছেন তৃণমূলনেত্রী মমতা -
আচমকা রাজ্যপাল পদ থেকে ইস্তফা সিভি আনন্দ বোসের, কারণ ঘিরে জল্পনা -
১১৩ ঘণ্টা পর স্বাভাবিক আকাশপথ, কলকাতা থেকে দুবাই উড়ান পরিষেবা ফের চালু -
৬০ লক্ষ বিবেচনাধীন ভোটার নিয়ে অনিশ্চয়তা, সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রাজ্যের ভোট প্রস্তুতি -
উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিপর্যয়! অসমের পাহাড়ে ধ্বংস ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান, মৃত্যু দুই পাইলটের -
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব বিশ্ববাজারে! দেশে কোন শহরে কত দামে পাওয়া যাচ্ছে পেট্রোল-ডিজেল? জানুন -
আদালতের নির্দেশও মানেননি! মেয়ের খরচ দিচ্ছিলেন না বাবা, বেতন থেকে সরাসরি টাকা কাটার নির্দেশ সুপ্রিম কোর্টের












Click it and Unblock the Notifications