বলিউড মাদক তদন্তে এনসিবি দফতরে হাজিরা দিলেন অর্জুন রামপাল, চলছে জিজ্ঞাসাবাদ
বলিউড মাদক তদন্তে এনসিবি দফতরে হাজিরা দিলেন অর্জুন রামপাল, চলছে জিজ্ঞাসাবাদ
বলিউড মাদক যোগ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকালেই নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে হাজির হলেন অভিনেতা অর্জুন রামপাল। ৯ নভেম্বর এনসিবি অভিনেতার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর বুধবার অর্জুন রামপালকে সমন পাঠানো হয়।

অর্জুনের প্রেমিকা গাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকেও সমন পাঠায় এনসিবি এবং তাঁকেও ১১ নভেম্বরের আগে হাজিরা দিতে বলা হয়। এর আগে এনসিবি গ্রেফতার করে গাব্রিয়েলার ভাই এগিসিয়ালোস দেমেত্রিয়াদেস। এনসিবির কাছে খবর ছিল যে অর্জুন রামপালের শ্যালক মাদক সিন্ডিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন যার সঙ্গ যোগ রয়েছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়াল স্ত্রী শাবানা সইদকে গ্রেফতার করার পরই এনসিবি তল্লাশি অভিযান চালায় অর্জুন রামপালের বাড়িতে। এনসিবি নাদিয়াদওয়ার বাড়ি থেকে ১০ গ্রাম মাদক উদ্ধার করে। যদিও শাবানা সইদকে ১০ নভেম্বর জামিনে ছেড়ে দেওয়া হয়।
প্রসঙ্গত গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। এরপরই তাঁর মৃত্যু তদন্তে নেমে বলিউড মাদক যোগ উঠে আসে, যার জন্য একের পর এক বলিউড অভিনেতা-অভিনেত্রীদের ডাক পড়ে এনসিবি দপ্তরে। ৯ সেপ্টেম্বর সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও ভাই শৌভিককে গ্রেফতার করে এনসিবি। তবে অক্টোবরেই জামিনে ছাড়া পেয়ে যান রিয়া।
মাদক যোগ নিয়ে এখনও পর্যন্ত বলিউড থেকে প্রায় ২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি, যার মধ্যে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরের মতো হাই প্রোফাইল অভিনেত্রীরা ছিলেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications