মাত্র ৪০ পয়সাতেই সারতে পারে করোনা, ওষুধের স্টক করতে চায় মোদী সরকার
সারা বিশ্বেই করোনাকে কাবু করতে চলছে নানা গবেষণা। তারই মধ্যে আশার আলো দেখাচ্ছে ৪০ পয়সার অ্যান্টাসিড ফ্যামোটিডিন। ভারতেও সরকারি পর্যায়ে এই ওষুধ নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে।
সারা বিশ্বেই করোনাকে কাবু করতে চলছে নানা গবেষণা। তারই মধ্যে আশার আলো দেখাচ্ছে ৪০ পয়সার অ্যান্টাসিড ফ্যামোটিডিন। ভারতেও সরকারি পর্যায়ে এই ওষুধ নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে। মোদী সরকার ভারতীয় জনওষোধী পরিযোজনা এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটিকে দায়িত্ব দিয়েছে, যাতে এই ওষুধটি পাওয়া যায়, তা নিশ্চিত করতে।

আমেরিকায় চলছে ট্রায়াল
বর্তমানে ফ্যামোটিডিনের ট্রায়াল চলছে আমেরিকায়। গ্যাস্ট্রো সমস্যার উপসর্গের আড়ালে সেখানে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে গ্যাস্ট্রো করোনা ভাইরাস। ঠিক সেই সময় এই ওষুধের প্রয়োগে ভাল ফল পাওয়া গিয়েছে বলে দাবি আমেরিকার একদল গবেষকের। চিনেও এই ওষুধের ট্রায়াল হয়েছে বলে জানা গিয়েছে।

সম্ভাব্য চাহিদা মেটাতে কাজ শুরু মোদী সরকারের
আগামী দিনগুলিতে যাতে ফ্যামোটিডিন ওষুধের চাহিদার সঙ্গে পাল্লা দেওয়া যায়, তার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে মোদী সরকার। উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গিয়েছে এনিয়ে। তবে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে এই ওষুধ তৈরি করা হয় বলেও জানা গিয়েছে।

বিভিন্ন দেশে বিভিন্ন নাম
এই মুহুর্তে বিভিন্ন দেশে অম্বল ছাড়াও গ্যাস্ট্রো সমস্যার উপশমে এই ওষুধ বিভিন্ন নামে বিক্রি করা হয়ে থাকে। ভারতে এটি বিক্রি করা হয় ফ্যামোসিড নামে। আমেরিকায় তা বিক্রি করা হয় পিপসিড নামে।

বিশ্বের ফার্মেসি ভারত
ভারত ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করেছে। এছাড়াও প্যারাসিটামলও সরবরাহ করেছে এবং করছে পৃথিবী জুড়ে। পরবর্তী পর্যায়ে ফ্যামোটিডিন তৈরির প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এক সরকারি আধিকারিকের মতে ভারত বিশ্বের ফার্মেসি হয়ে উঠতে চলেছে।












Click it and Unblock the Notifications