মুম্বই বিমানবন্দরের শৌচাগারের দেওয়ালে আইএসআইএস-এর হুমকি বার্তা

মুম্বই, ১৬ জানুয়ারি : আগামী ২৬ জানুয়ারি হামলার হুমকি বার্তা মুম্বই বিমানবন্দরের শৌচাগারের দেওয়ালে ছেড়ে গেল আইএসআইএস। ন'দিন ঠিক একই হুমকি বার্তা মিলেছিল একই জঙ্গি সংগঠনের কাছ থেকে।

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ কর্মী মুম্বই বিমানবন্দরের দেওয়ালে এই হুমকি বার্তাটি প্রথম লক্ষ্য করেন। মুম্বই বিমানবন্দরের অন্তর্দেশীয় আগমনের ১এ টার্মিনালের শৌচাগারের দেওয়ালে ওই হুমকি বার্তা লেখা হয়েছিল।

মুম্বই বিমানবন্দরের শৌচাগারের দেওয়ালে আইএসআইএস-এর হুমকি বার্তা

উল্লেখ্য এর আগে ৭ জানুয়ারি আন্তর্জাতিক আগমনের টার্মানাল ২এ-এর শৌচাগারের দেওয়ালে এই একই বার্তা লেখা ছিল।

একাধিকবার এই একই হামলার বার্তা মেলায় মুম্বই বিমানবন্দরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। এই বার্তা মূলত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য। যিনি ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে মুখ্য অতিথি। এদিনই ভারতে আসবেন ওবামা।

এক সিআইএসএপ আধিকারিকের কথায়, আগমন টার্মিনাল দিয়ে যেহেতু এদেশ থেকে মানুষ যায় এবং বিমানবন্দরের কর্মী, বিমানকর্মীরা যান তাই এক্ষেত্রে দোষী কে তা খুঁজে বের করাচা মুশকিল কাজ। তবে দোষীকে শণাক্ত করতে সিসিটিভির ফুটেজগুলি খতিয়ে দেখা হচ্ছে।

এই বার্তাকে এড়িয়ে না গেলেও তদন্তকারীদের একাংশের ধারণা নিছক মজার জন্যও এধরণের বার্তা বারবার দেওয়ালে লেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+