‘পাকিস্তানপন্থী’ প্ল্যাকার্ড প্রদর্শন করে বেঙ্গালুরুতে আটক আরও এক পড়ুয়া
অমূল্য লিওনির পর পাকিস্তানপন্থী স্লোগান দেওয়ার জন্য বেঙ্গালুকুতে আটক করা হল অপর এক পড়ুয়াকে। অভিযোগ এদিন বেঙ্গালুরুতে টাউন হলের কাছে সিএএবিরোধী একটি প্রতিবাদ সভায় পাকীস্তানপন্থী প্লাকার্ড বহন করে নিয়ে আসেন ওই কলেজ পড়ুয়া।

যাতে স্পষ্টতই লেখা ছিল, 'জম্মু ও কাশ্মীরের মানুষ, মুসলিম, আদিবাসী, দলিতদের মুক্তি’ চাই। শুক্রবার বিভিন্ন নাগরিক সংস্থার পক্ষ থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ডাকা বিক্ষোভ কর্মসূচীতে এটা ঘটে বলে জানৱা যায়। শোনা যায় নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ প্রদর্শনের সময় হঠাত্ই মল্লেশ্বরমের অরুদ্র নামে এক কলেজ ছাত্রী এই প্ল্যাকার্ডটি তুলে ধরেন।
এরপরেই পুলিশ তাকে আটক করে সাম্পঙ্গীরামনগর থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে যে অরুদ্র আমুলিয়া লিওনার ফেসবুক বন্ধু। যাকে একদিন আগে পাকিস্তান পন্থী স্লোগান দেওয়ার জন্য গ্রেফতার করে পুলিশ। এদিকে ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ কমিশনার (পশ্চিম) সৌমেন্দু মুখার্জি ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা যাচ্ছে। একই সাথে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-র ক এবং খ ধারায় মামলা করা হয়েছে বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications