Odisha: ফের এক রুশ নাগরিকের রহস্যমৃত্যু, পারাদ্বীপ বন্দরে উত্তেজনা
Odisha: ফের এক রুশ নাগরিকের রহস্যমৃত্যু, পারাদ্বীপ বন্দরে উত্তেজনা
ফের ওড়িশায় রুশ নাগরিকের রহস্য মৃত্যু। এই নিয়ে পর পর তিন রুশ নাগরিকের রহস্যমৃত্যুর ঘটনা ঘটল ওড়িশায়। পারাদ্বীপ বন্দরে উদ্ধার হয়েছে তার দেহ। ইতিমধ্যেই মৃতের পরিচয় জানা গিয়েছে। মিলিয়াকোভ সিভোস্কি নাম মৃত রুশ নাগরিকের। ৫১ বছর বয়স তার। তিনি জাহাজের চিফ ইঞ্জিনিয়ার বলে জানতে পেরেছে পুলিশ।

পর পর তিনদিন ওড়িশায় রুশ নাগরিকের দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। এম বি আলবেনা নামে একটি জাহাজটি কয়েকদিন আগেই পারাদ্বীপ বন্দরে এসে নোঙর করেছিল। বাংলাদেশের চিটাগাঁও থেকে পারাদ্বীপ হয়ে মুম্বইয়ে যাচ্ছিল জাহাজটি। সেই জাহাজেরই চিফ ইঞ্জিনিয়ার ছিলেন সেই রুশ নাগরিক। ৩ জানুয়ারি ভোর সাড়ে চারটে নাগাজ জাহাজের একটি চেম্বারে তার দেহ উদ্ধার হয়। কীভাবে মৃত্যু তার সঠিক কারণ এখনও জানতে পারেনি পুলিশ। পারাদ্বীপ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান পিএল হরানন্দ জানিয়েছেন, এক রাশিয়ান চিফ ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। তার তদন্ত চলছে।
এর আগেও ওড়িশায় ২ রাশিয়ানের মৃত্যুর ঘটনা ঘটেছে। আগের ২ জনই রুশ পর্যটক ছিলেন। তাঁদের মধ্যে আবার একজন আইনজীবী ছিলেন। দক্ষিণ ওড়িশার রায়গড় জেলায় হোটেলে তাঁদের দেহ উদ্ধার হয়েছিল। গত ২৪ ডিসেম্বর পাভেল অ্যান্টভ নামে এক রাশিয়ান আইনজীবী হোটেলের তিন তলা থেকে রহস্যজনক ভাবে পড়ে গিয়ে মারা যান। তার আগে ২২ ডিসেম্বর তার বন্ধু ওড়িশার রায়গড়ের হোটেলে রহস্যজনক ভাবে মারা যান। তাঁদের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের তদন্ত চলছে। তাঁদের খুন করা হয়েছে না তাঁরা মারা গিয়েছেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications