ফের ধর্ষণ করে খুন যোগীর রাজ্যে, মাথা থ্যাতলানো, মুখ বিকৃত দলিত কিশোরীর দেহ উদ্ধার ভিদোহিতে

ফের ধর্ষণ করে খুন যোগীর রাজ্যে, মাথা থ্যাতলানো, মুখ বিকৃত দলিত কিশোরীর দেহ উদ্ধার ভিদোহিতে

হাথরাস কাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের ধর্ষণ করে খুনের ঘটনা ঘটল উত্তর প্রদেশের ভিদোহিতে। উদ্ধার হয়েছে কিশোরীর মাথা থ্যাতলানো, মুখ বিকৃত করা দেহ। পরিবারের দাবি তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ১৪ বছরের দলিত কিশোরীর মাথা পাথর দিয়ে মেরে ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিস।

ফের ধর্ষণ করে খুন যোগীর রাজ্যে, মাথা থ্যাতলানো

সূত্রের খবর ভোরে গ্রামের মাঠে শৌচকর্ম করতে গিয়েছিল সেই কিশোরী। তখনই কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে অপহরণ করে। তারপর থেকে নিখোঁজ ছিল সে। শুক্রবার সকালে জমির মধ্যে মাথা থ্যাতলানো দেহ উদ্ধার হয় কিশোরীর। পোশাক দেখে দেহ চিহ্নিত করে পরিবার। তাঁদের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে।

যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত ধর্ষণের সত্যতা প্রমাণ হচ্ছে না। ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে উত্তর প্রদেশ পুলিসের ফরেন্সিক দল। পুলিস সুপার রাম বদন সিং জানিয়েছেন তদন্ত চলছে, এখনই ধর্ষণের ঘটনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই বিস্তারিত জানা যাবে।

এদিকে গত কয়েকদিন ধরেই হাথরাসে দলিত কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। উত্তর প্রদেশ পুলিস ও প্রশাসনের বিরুদ্ধে নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়া ও ভয়দেখানোর অভিযোগ উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+