বিহারে সাদা খাতা জমা দিয়েও পরীক্ষায় পাশ!

পাটনা, ১৭ জুন : এযেন একেবারে কেঁচো খুঁড়তে সাপ বেরনোর মতো অবস্থা। সম্প্রতি বিহারের বোর্ড পরীক্ষায় অযোগ্য ছাত্রছাত্রীদের মেধা তালিকায় প্রথম স্থানাধিকার নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। সেই ঘটনার পরই বিহারের শিক্ষা ব্যবস্থার কঙ্কাল ফের একবার সামনে বেরিয়ে পড়ল।

বিহারে নিষিদ্ধ মদ : নেশার অভাবে অসুস্থ ৭৫০

বিহারে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রান্না বন্ধ

ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়ের অধীন পূর্ব চম্পারন জেলার মতিহারি এলএনডি কলেজে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ৩০ জন ছাত্রছাত্রীকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হয়েছে। যদিও তারা পরীক্ষায় বসে উত্রপত্রে একটি আঁচড়ও কাটেনি।

বিহারে সাদা খাতা জমা দিয়েও পরীক্ষায় পাশ!

জানা গিয়েছে, এই ছাত্রছাত্রীরা ২০১৩-২০১৬ শিক্ষাবর্ষের জন্য কলেজে ভর্তি হয়েছিল। পরীক্ষা না দিলেও সকলকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। এমনকী ফলাফল বেরিয়ে শংসাপত্রও পেয়ে গিয়েছেন সকলে।

ত্রেতা যুগে সীতাকে ত্যাগ শ্রীরামচন্দ্রের, অভিযোগ দায়ের হল কলি যুগে

বহুদিন ধরেই এমন নানা অভিযোগ আসছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। তার উপরে বোর্ড পরীক্ষার কেলেঙ্কারি সামনে আসার পর তৎপরতা দেখানো হয়। কিছু ছাত্র পরীক্ষার নম্বরে সন্তুষ্ট না হওয়ায় স্ক্রুটিনির আবেদন জানানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে।

বিহারে তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম মন্দির, জমি দিয়েছে মুসলিমরাও

ঘটনাটি জানতে পেরেই পরীক্ষার খাতা দেখা শিক্ষকদের সমন পাঠানো হয়েছে। বিশ্ববিদ্য়ালয়ের কন্ট্রোলার সতীশ কুমার রাই জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে। গতবছর হোমিওপ্যাথির ফাইনাল বর্ষের ৪০টি খাতায় কোনও লেখা না থাকলেও তাদের পাশ করিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+