হুমকি চিঠি আন্না হাজারের বাড়িতে, বাড়ানো হল নিরাপত্তা
সিকার, ১১ অক্টোবর : ফের প্রাণনাশের হুমকি পেলেন বরিষ্ঠ নেতা আন্না হাজারে। আন্নাকে পাঠানো অজানা লেখকের একটি হুমকিভরা চিঠিতে ছড়িয়ে চাঞ্চল্য। তাই সতর্কতাবশত বাড়ানো হয়েছে আন্নার নিরাপত্তা। রাজস্থানে সিকারে যে বাড়িতে আন্না থাকেন সেই বাড়ির বাইরে পুলিশের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রের খবর এক ব্যক্তি উল্লেখ্য এই হুমকি ভরা চিঠিতে আন্নার বাড়ির সামনে ফেলে দিয়ে পালিয়ে গিয়েছে। ওই ব্যক্তিকে এখনও শনাক্ত করা যায়নি। চিঠির লেখকও ওই একই ব্যক্তি কি না তা নিয়েও আপাতত নিশ্চিত হওয়া যায়নি। এই হুমকি চিঠির পিছনে কোনও এক ব্যক্তি রয়েছেন নাকি কোনও গোষ্ঠী বা প্রতিষ্ঠান এই হমকির পিছনে রয়েছে কি না তা নিয়ে এখনও স্পষ্ট কিছুই জানা যায়নি। পুলিশ গোটা ঘটনাটির তদন্ত করে দেখছে।

সিকারের অতিরিক্ত পুলিশ সুপার প্রকাশ কুমার জানিয়েছেন, আন্নার এক সমর্থক পুলিশকে জানায় যে, এক ব্যক্তি বাইকে করে এসে আন্নার বাড়ির সামনে হুমকি চিঠিটি ফেলে দিয়ে পালিয়ে যায়।
প্রকাশ কুমার জানিয়েছেন, ওই চিঠিতে লেখা রয়েছে, "আন্না হাজারের সিকারে ফিরে আসাটা উচিত হয়নি। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত করছে। কেউ মজা করে এই ঘটনা ঘটাতে পারে কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।"
আজই আন্নার একটি জনসভা হওয়ার কথা রয়েছে শহরে। তার আগে এই ধরণের হুমকিতে কিছুটা হলেও ভয় পেয়েছেন আন্না অনুগামীরা। তবে পুলিশের তরফে আন্নার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আন্নার সুরক্ষার জন্য বাড়তি নিরাপত্তারও ব্যবস্থা করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications