Bjp Leader Join Tmc: লোকসভার আগে উত্তরবঙ্গে বড় ভাঙন বিজেপিতে! তৃণমূলে যোগ অনিল রায়ের
Bjp Leader Join Tmc: লোকসভা ভোটের হাতে আর কয়েকটা মাস! ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর এর মধ্যেই ফের ভাঙন বিজেপিতে। শক্তি বাড়ল তৃণমূল কংগ্রেসে। শাসকদলে যোগদান করলেন বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য অনিল রায়।
ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে! বদলাচ্ছে আবহাওয়া। আর এই উত্তরবঙ্গেই (North bengal) বিজেপির অন্যতম ঘাঁটি। যদিও সদ্য উপ নির্বাচনে ধূপগুড়ি হাতছাড়া হয়েছে শুভেন্দু-সুকান্তদের। আর তা তুলে ধরে বারবার বঙ্গ বিজেপিকে আক্রমণ শানাচ্ছে শাসকদল।

আর মধ্যেই ফের ভাঙন (Bjp Leader Join Tmc) বিজেপিতে। শনিবার সকালে ধূপগুড়ি গ্ৰামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তার হাতে দলীয় পতাকা তুলে দেন ধূপগুড়ি গ্ৰামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং, জেলা পরিষদের সদস্যা নূরজাহান বেগম, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর সহ অনেকে।
উল্লেখ্য অনিল রায় সাকোয়াঝোড়া ২ গ্ৰাম পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য। গত বৃহস্পতিবার তিনি গ্ৰাম পঞ্চায়েতের উপসমিতি গঠনে অনুপস্থিত ছিলেন। যার ফলে উপসমিতির দখল করে তৃণমূল কংগ্রেস। সেদিনই আভাস মিলেছিল যে অনিল রায় তৃণমূল কংগ্রেসে (Bjp Leader Join Tmc) যোগদান করতে চলেছেন।
যদিও তাঁকে টাকা এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেস যোগদান (Bjp Leader Join Tmc)করিয়েছে বলে অভিযোগ করেন বিজেপির পূর্ব মন্ডল সম্পাদক বিকাশ রায়।যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ধূপগুড়ি গ্ৰামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও যোগদানকারী অনিল রায়। এমনকি তৃণমূলের তরফেও এহেন অভিযোগ অস্বীকার করা হয়েছে।
স্থানীয় নেতৃত্বের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন চলছে। আর সেই উন্নয়নে সামিল হতেই মানুষ বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে (Bjp Leader Join Tmc)যোগ দিচ্ছে।












Click it and Unblock the Notifications