Andhra Pradesh: কংগ্রেসে যোগ দিচ্ছেন জগন্মোহন রেড্ডির বোন, অন্ধ্রপ্রদেশে শক্তিশালী হতে চলেছে কংগ্রেসের হাত
অন্ধ্র প্রদেশে চাপ বাড়বে কংগ্রেসের। কংগ্রেসে যোগ দিতে চলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বোন ওয়াইএস শর্মিলা। তেলেঙ্গানায় ভোটের আগে প্রার্থী না দিেয় কংগ্রেসের জয়ের পথ সুগম করে দিয়েছিলেন শর্মিলা।
এবং কে চন্দ্র শেখর রাও এবং তাঁর দলকে রীতিমতো সংকটে ফেলেছিলেন তিনি। শর্মিলাকে কিছুতেই বাগে আনতে পারেননি কেসিআর। তবে ওয়াইএস শর্মিলা তাঁর রাতের ঘুম ছুটিয়ে দিয়েছিলেন। এতোটাই আন্দোলন তীব্রতর করেছিলেন তিনি। শোনা যাচ্ছে চলতি সপ্তাহেই ওয়াইএস শর্মিলা যোগ দিতে পারেন কংগ্রেসে।

লোকসভা ভোটের আগে শর্মিলার কংগ্রেসে যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ শর্মিলা কংগ্রেসে যোগ দিলেই তাঁকে অন্ধ্রপ্রদেশের দায়িত্ব দিতে পারে কংগ্রেস। এমনই সমীকরণে এগোচ্ছেন রাহুল -খাড়গেরা। সেকারণে আগে থেকেই এই নিয়ে রীতিমতো চাপে রয়েছেন জগন্মোহন রেড্ডি।
অন্ধ্রপ্রদেশে কংগ্রেসের দায়িত্ব শর্মিলাকে দিলে লোকসভা ভোটে চাপ বাড়বে ওয়াইএসআর কংগ্রেসের।অন্ধ্রপ্রদেশে কংগ্রেস সরকার গড়ার পর কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সঙ্গে দেখা করেছিলেন শর্মিলা। দিল্লিতে নাকি শর্মিলার সঙ্গে শিবকুমারের বৈঠকও হয়েছিল। তারপর থেকেই জল্পনা শুরু হয় যে ওয়াইএস শর্মিলা যোগ দিচ্ছেন কংগ্রেসে। অবশেেষ সেই জল্পনাই সত্যি হতে চলেছে।
২০১২ সাল থেকে প্রকাশ্যে আসতে শুরু করেছিল শর্মিলার রাজনৈতিক অস্তিত্ব। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা পৃথক রাজ্য করার আন্দোলনের পর জগন্মোহন রেড্ডি এবং তাঁর পরিবারকে জেলে থাকতে হয়েছিল। সেসময় ওয়াইএস শর্মিলাও জেলে কাটিয়েছেন দীর্ঘ সময়। কংগ্রেস থেকে বেরিেয় এসে ওয়াইএসআর কংগ্রেস তৈরি করেছিলেন জগন্মোহন। তিনি যখন জেলে ছিলেন তখন তাঁর বোনই পুরো দল পরিচালনা করেছিলেন।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications