অন্ধ্রপ্রদেশ : ফ্লাইওভার থেকে নদীতে পড়ে বাসদুর্ঘটনা, মৃত ৮, আহত ৩০
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে এক বাস দুর্ঘটনায় মারা গেলেন ৮ জন। ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। মঙ্গলবার সকালে ভুবনেশ্বর থেকে হায়দ্রাবাদে যাওযার সময় ওই বাসটি নদীতে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে যায়।
বিজয়ওয়াড়া, ২৮ ফেব্রুয়ারি : অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে এক বাস দুর্ঘটনায় মারা গেলেন ৮ জন। ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। মঙ্গলবার সকালে ভুবনেশ্বর থেকে হায়দ্রাবাদে যাওযার সময় ওই বাসটি ফ্লাইওভার থেকে আচমকাই নদীতে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে যায়।
আহতদের স্থানীয় নন্দীগামা হাসপাতালে ভর্তি করা হয়েছে।মনে করা হচ্ছে চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটে যায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ভোররাতে বাসচালকের দোষেই এই দুর্ঘটনা ঘটে যায়। বাসটি ১ হাজার কিলোমিটার পার করে ওড়িশা থেকে তেলাঙ্গানা যাচ্ছিল। রাস্তায় বিজয়ওয়াড়া থেকে ওঠে নতুন বাস চালক। তার খানিকক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে যায়।
এর আগেও গত সপ্তাহেই নালগোন্ডায় একটি মর্মান্তিক পথদুর্ঘটনায় মারা যান ১৭ জন। সেক্ষেত্রে বাসের সঙ্গে একটি ক্যামিকাল ভ্যানের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।












Click it and Unblock the Notifications