স্ত্রীর ভিডিও দেখে মানসিক ধাক্কা, চরম প্রতিক্রিয়া এই প্রবাসী পাঞ্জাবীর
অন্য এক ব্যক্তির সঙ্গে স্ত্রীর 'খারাপ' ভিডিও দেখে হতাশায় এক প্রবাসী পাঞ্জাবি পুরো পরিবার ও নিজেকে পুড়িয়ে দিলেন।
স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানতে পেরেছিলেন। আর তার জেরেই পঞ্জাবের কালাসিঙ্গা গ্রামে স্ত্রী ও দুই শিশুকে পুড়িয়ে মেরে নিজেও গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন এক প্রবাসী ভারতীয়।

৩৫ বছরের কুলবিন্দর সিং থাকতেন জর্ডনে। পঞ্জাবের কালাসিঙ্গা গ্রামে তাঁদের আদিবাড়ি। কয়েক মাসের আগে সেই বাড়িতে থাকতে আসেন কুলদীপ। সঙ্গে তাঁর স্ত্রী ও দুই ৫ বছরের পুত্র অভি ও ৮ বছরের কন্যা সোনালও এসেছিল।
কিন্তু গ্রামে আসার পরই, আরেক ব্যক্তির সঙ্গে কুলবিন্দরের স্ত্রীর অবৈধ সম্পর্ক হয়। গ্রামের অপর চার ব্যক্তি তাদের অসতর্ক অবস্থায় ছবিও তুলে নেয়। এরপর থেকেই সেই ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয় ওই মহিলাকে। পুলিশের অনুমান তাঁকে চাপ দিয়ে বেশ কিছু অর্থও হাতিয়েছিল ওই চারজন। কিন্তু তারপরেও কুলবিন্দরকে সেই ভিডিও পাঠিয়ে দেয় তারা।
স্ত্রীর সেই ভিডিও দেখার পরই মানসিকভাবে ভেঙে পরে কুলবিন্দর। রাগের মাথায় জারিকেন ভরা পেট্রোল এনে স্ত্রী, সন্তান ও নিজের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলেই কুলদীপ ও তাঁর দুই সন্তানে মৃত্য়ু হয়। তাঁর স্ত্রীর দেহের ৮০ শতাংশ পুড়ে যায়। সেই অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁরও মৃত্যু হয়।
পুলিশ গ্রামের যে ৪ জন ব্যক্তি ওই ভিডিও তুলে ব্ল্যাকমেইল করতেন এবং কুলবিন্দরকে ওই ভিডিও পাঠিয়েছিলেন তাদের নামে মামলা শুরু করেছে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications