ফের পুলওয়ামায় জঙ্গিদের হামলা, জবাব দিচ্ছে সেনা, চলছে গুলির লড়াই

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ফের একবার জঙ্গিরা হামলা চালানোর চেষ্টা করল।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ফের একবার জঙ্গিরা হামলা চালানোর চেষ্টা করল। পুলওয়ামার ত্রাল এলাকায় আচমকা জঙ্গি গুলি ছুঁড়তে শুরু করলে সেনা পাল্টা জবাব দিয়েছে। গোটা এলাকা সেনা ঘিরে ফেলেছে। চলছে গুলির লড়াই।

ফের পুলওয়ামায় জঙ্গিদের হামলা, জবাব দিচ্ছে সেনা

পুলিশ জানিয়েছে, ত্রাল তেহশিলের ব্রানপথরী জঙ্গল এলাকা যা পুলওয়ামার অধীনে পড়ে সেখানে এই গুলির লড়াই চলছে। সেনা-পুলিশের কাছে খবর ছিল এই এলাকায় জঙ্গিরা রয়েছে। সেখানে যেতেই গুলি ছুঁড়তে শুরু করেছে জঙ্গিরা।

সেনার তরফে বলা হয়েছে, আচমকা জঙ্গিরা লুকোনো জায়গা থেকে গুলি ছুঁড়তে শুরু করে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।

এর আগে ১৮ জুন দুজন জঈশ জঙ্গিকে সেনা নিকেশ করেছে। তার মধ্যে একজন পুলওয়ামা হামলায় জড়িত ছিল। সেনা-পুলিশের যৌথ দল গোপনে খবর পেয়ে জঙ্গিদের ধরতে গেলে তারা গুলি ছুঁড়তে শুরু করে। পরে এনকাউন্টারে জঙ্গিদের নিকেশ করে সেনা। সেই ঘটনায় এক সেনা জওয়ানও আহত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+