'ইতিহাসের ক্লাসে মন দিতেন না অমিত শাহ', দেশভাগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা জবাব শশী থারুরের

অমিত শাহ যখন লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করছিলেন , তখন প্রসঙ্গ ওঠে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব ঘিরে। সংসদে এই নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

অমিত শাহ যখন লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করছিলেন, তখন প্রসঙ্গ ওঠে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব ঘিরে। সংসদে এই নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এরপরই তিনি বলেন, ধর্মের ভিত্তিতে এদেশে ভাগাভাগি করেছে জওহরলাল নেহরুর কংগ্রেস। আর তার জবাবে এবার রীতিমতো তোপ দাগলেন শশী থরুর।

ইতিহাসের ক্লাসে মন দিতেন না অমিত শাহ

ইতিহাসের ক্লাসে মন দিতেন না অমিত শাহ

শশী থরুর দেশভাগ প্রসঙ্গে অমিত শাহের বক্তব্য নিয়ে একচুল জমি না ছেড়েই কার্যত মন্তব্য করেছেন। তিনি বলেন, 'ইতিহাস ক্লাস মন দিয়ে করতেব না অমিত শাহ। ' তিনি বলেন, ' অমিত শাহ যদি দেশের ইতিহাসটা জানতেন তাহলে বুঝতেন স্বাধীনতা আন্দোলনের সময় একটি পার্টিই ছিল যারা হিন্দু মহাসভা আর মুসলিম লিগ তৈরি করছিল। আর এই দুই পার্টি বলেছিল হিন্দু আর মুসলিমরা আলাদা জাতি।' থরুর বলেন, সেই সূত্র ধরেই দুটি দেশ তৈরি হয়।

'ভারতীয় মুসলিমরা যেন নিরাপদ থাকেন তা দেখতে হবে'

'ভারতীয় মুসলিমরা যেন নিরাপদ থাকেন তা দেখতে হবে'

শশী থরুর এদিন বলেন, কংগ্রেস চিরকালই বলেছে ভারত সকলের জন্য। সমস্ত ধর্মের মানুষ সেখানে নিরাপদে থাকেত পারেন। শশী বলেন, ' সেই কারণেই দেশভাগের তত্ত্বের নেপথ্যের যুক্তিকে আমরা মনে নিতে পারিনা। তবে বর্তমানে যেন ভারতের মুসলিমরা সেই নিরাপদ বোধ করতে পারেন, তা দেখা হোক। '

অমিত শাহ যা বলেছিলেন

অমিত শাহ যা বলেছিলেন

প্রসঙ্গত, অমিত শাহ এর আগে বলেন, দেশভাগের সময় নেহরুর কংগ্রেসের জন্যই ধর্মের ভিত্তিতে ভাগাভাগি হয়। আর সেই যুক্তির ওপর ভর করেই তিনি লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করে বক্তব্য রাখেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+