অন্তত নতুন সংসদে...! সৌগত রায়কে কড়া জবাব অমিত শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কের জবাব দেওয়ার সময় তৃণমূল সাংসদ সৌগত রায়কেও জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলোচনার জবাব দেওয়ার সময় সৌগত রায়ে মধ্যে বারে বারে মন্তব্য করছিলেন। তারই জবাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, লোকসভায় মহিলা সংরক্ষণ বিল সমর্থন করেন রাহুল গান্ধী। তবে ওবিসি সম্প্রদায়ের জন্য অতিরিক্ত কোটার দাবি করেন। রাহুল বলেন, মহিলা সংরক্ষণ বিল অসম্পূর্ণ। এখানে কোনও অনগ্রসর শ্রেণির কোটা নেই। ভারত সরকারের ৯০ জন সচিবের মাত্র তিনজন ওবিসি সম্প্রদায়ের। এই সচিবরা বাজেটের মাত্র ৫ শতাংশ নিয়ন্ত্রণ করেন।

রাহুল গান্ধী দ্রুত জাত সুমারির দাবি করেন। তিনি বলেন, দেশে ওবিসি, দলিত ও আদিবাসী সংখ্যার উত্তর শুধুমাত্র বর্ণ শুমারিই দিতে পারে। তিনি বলেন, মহিলা সংরক্ষণ বিল পাশ করুন আর যত দ্রুত সম্ভব জাত শুমারি করুন। আর আপনি (অমিত শাহ) যদি না করেন, তবে আমরা (কংগ্রেস) সেই কাজ করবে। তারই জবাব দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
জবাব দিতে গিয়ে অমিত শাহ বলেন, আপনি(রাহুল) উত্তর শোনার জন্য সংসদে নেই। (প্রসঙ্গত অমিত শাহের জবাবি ভাষণের সময় রাহুল গান্ধী লোকসভায় ছিলেন না। ) তিনি বলেন, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ও দলের ২৯ শতাংশ সাংসদ (৮৫ জন) ওবিসি সম্প্রদায়ের।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য রাখার সময় বারে বারে সৌগত রায়ের মন্তব্যে বিরক্ত হয়ে একটা সময় বলেন, দাদা, অন্তত নতুন সংসদ ভবনে আপনার বয়স অনুযায়ী কাজ করুন।
উল্লেখ করা প্রয়োজন লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে দীর্ঘ আটঘন্টা বিতর্কের পরে তা পাশ হয়। বিলটিতে ৪৫৪ জন সমর্থন করেন এবং ২ জন বিরোধিতা করেন।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications