মুসলিমদের উসকানি দেওয়া হচ্ছে! সিএএ-ইউসিসি নিয়ে কংগ্রেসকে নিশানা অমিত শাহের
লোকসভা নির্বাচনের আগে সারা দেশে সিএএ লাগু করার কথা এদিন এমনটাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অমিত শাহ অভিযোগ করেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুসলিম সম্প্রদায়কে উসকে দেওয়া হচ্ছে। সিএএ বাস্তবায়ন ঘোষণার সঙ্গে তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বাস দিয়ে তিনি বলেছেন, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না।
এদিন সংবাদ মাধ্যমের এক অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, সিএএ দেশের একটি আইন। নির্বাচনের আগে এটিকে কার্যকর করা হবে এবং এটি নিয়ে কোনও বিভ্রান্তি থাকা উচিত নয়। তিনি বলেছেন, এই আইনে কোনও ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও বিধান নেই।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, দেশে সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে উস্কানি দেওয়া হচ্ছে। সিএএ কারণ নাগরিকত্ব কেড়ে নিতে পারে না, কারণ এই আইনে এমন কোনও বিধান নেই। তিনি আরও বলেছেন, সিএএ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নির্যাতিত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার একটি আইন।
তিনি আরও বলেছেন, সিএএ কংগ্রেস সরকারের প্রতিশ্রুতি ছিল। দেশ যখন ভাগ হয়েছিল, সেইসব দেশের সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছিল। কংগ্রেস সেই সময় শরণার্থীদের আশ্বাস দিয়েছিল শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু তারা এখন সেখান থেকে পিছু হটছে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, অভিন্ন দেওয়ানি বিধি আগে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটি সাংবিধানিক অ্যাজেন্ডা ছিল। কিন্তু পরে কংগ্রেস তাদের তুষ্টিকরণের রাজনীতির কারণে সেটিকে উপেক্ষা করে।
প্রসঙ্গত উল্লেখ করা যায়, ২০১৯-এ সংসদের উভয়কক্ষে সিএএ পাশ করানো হয়। এরপর ২০২০-র জানুয়ারিয়ে রাষ্ট্রপতি তাতে অনুমোদন দেন। কিন্তু কেন্দ্র এখনও এর নিয়ম নিয়ে বিজ্ঞপ্তি জারি করেনি।












Click it and Unblock the Notifications