সংসদের সময় নষ্ট করেছেন রাহুলকে মাফ করবে না জনগণ, তীব্র নিশানা অমিত শাহের
উত্তর প্রদেশে একাধিক প্রকল্পের সূচ না করতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন অমিত শাহ। প্রসঙ্গত উল্লেখ্য উত্তর প্রদেশে গত লোকসভা নির্বাচনে রায়বরেলি কেন্দ্রে হার স্বীকার করতে হয়েছিল রাহুল গান্ধীকে।
মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর সাংসদ পদ খারিজ হয়েছে রাহুল গান্ধী। সেই ইস্যুতে দফায় দফায় উত্তাল হয়েছে লোকসভা। বিরোধীদের তুমুল বিক্ষোভের জেরে মুলতুবি করে দিতে হয়েছে অধিবেশন। তাতে সংসদের প্রচুর সময় নষ্ট হয়েছে বলে উত্তর প্রদেশের কোশাম্বি থেকে তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সংসদ অধিবেশনে দেশবাসীর সমস্যা তাঁদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। বিরোধী এবং শাসক দল উভয়ই তাতে বদ্ধ পরিকর থাকে। কিন্তু বাজেট অধিবেশনের দ্বিতীয়ভাগ কেবল একজন সাংসদের পদচ্যুতি নিয়েই বিক্ষোভে উত্তাল হয়েছে। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রভাব পড়েছিল লোকসভায়। তাতে দেশবাসীর সমস্যা নিয়ে আলোচনা করা যায়নি। তাই সংসদ অধিবেশনের সময় এইভাবে নষ্ট করার জন্য সাধারণ মানুষ কখনও তাঁকে ক্ষমা করবেন না বলে তীব্র আক্রমণ শানিয়েছেন অমিত শাহ।
কংগ্রেসকে নিশানা করে অমিত শাহ বলেছেন, তাঁরা অভিযোগ করেছেন গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে দেশে। রাহুল গান্ধীকে কটাক্ষ করে অমিত শাহ বলেছেন গণতন্ত্র নয় একটি পরিবার বিপন্ন হতে বসেছে। তিনি বলেছেন দেশের গণতন্ত্র নয় একটি পরিবারের একনায়কতন্ত্র বিপন্ন হতে বসেছে। সেকারণেই এত বিক্ষোভ।

অমিত শাহ অভিযোগ করেছেন এক বছর ধরে একটি পরিবার গোটা দেশে নিজেদের একাধিপত্য চালিয়ে গিয়েছে। গণতন্ত্রের নাম করে নিজেদের পরিবারতন্ত্র কায়েম করেছে বলে অভিযোগ করেছেন তিনি। রাহুল গান্ধীর সাংসদ পদ থেকে অপসারণ আইন মেনেই হয়েছে। বিরোধীরা যেভাবে তার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে তা নজিরবিহীন। তিনি অভিযোগ করেছেন, এর আগে কখনও কোনও বাজেট অধিবেশনে এমন ঘটনা ঘটেনি কোনও রকম আলোচনা ছাড়া অধিবেশন শেষ হয়ে যায়। কিন্তু এবার সেটা ঘটেছে।












Click it and Unblock the Notifications